Language is one of the greatest inventions of human beings. It helps us share our thoughts, emotions and experiences with others. Linguistic diversity is as vital to human civilization as biodiversity is to nature. The loss of language means the loss of stories, songs and wisdom that no translation can fully recover. To protect an endangered language is, in essence, to preserve a part of humanity's intellectual and emotional heritage.
আদর্শ সমাধান ও উত্তরপত্র
ভাষা মানুষের সর্বশ্রেষ্ঠ উদ্ভাবনগুলোর মধ্যে অন্যতম। এটি আমাদের চিন্তাভাবনা, আবেগ এবং অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিতে সাহায্য করে। প্রকৃতির জন্য জীববৈচিত্র্য যেমন অপরিহার্য, মানবসভ্যতার জন্য ভাষাগত বৈচিত্র্যও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। একটি ভাষা হারিয়ে যাওয়ার অর্থ হলো এমন সব গল্প, গান এবং প্রজ্ঞার বিলুপ্তি ঘটা, যা কোনো অনুবাদের মাধ্যমেই পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব নয়। বিপন্ন কোনো ভাষাকে রক্ষা করা মূলত মানবজাতির বুদ্ধিবৃত্তিক ও আবেগীয় ঐতিহ্যেরই একটি অংশকে সংরক্ষণ করা।