একজন শিক্ষার্থী একটি সংখ্যাকে প্রথমে $20\% $ হ্রাস করলো, অতঃপর প্রাপ্ত সংখ্যাকে $20\% $ বৃদ্ধি করলো। যদি সর্বশেষ সংখ্যা এবং মূল সংখ্যার পার্থক্য $4$ হয়, তবে মূল সংখ্যাটি কত?
ধরি, মূল সংখ্যাটি = $100$
প্রথমে সংখ্যাটি $20% $ হ্রাস করলে নতুন সংখ্যাটি হয় = $100 - (100 \times \frac{20}{100}) = 100 - 20 = 80$
অতঃপর প্রাপ্ত সংখ্যাটিকে ($80$) $20% $ বৃদ্ধি করলে সর্বশেষ সংখ্যাটি হয় = $80 + (80 \times \frac{20}{100}) = 80 + 16 = 96$
এখানে, মূল সংখ্যা ও সর্বশেষ সংখ্যার পার্থক্য = $100 - 96 = 4$
পার্থক্য $4$ হলে মূল সংখ্যা = $100$