✍️ লিখিত প্রশ্ন গণিত

ক. যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মিনিট এবং রহিমের ৩০ মিনিট সময় লাগে, তবে উভয়ের একত্রে কত মিনিটে ঐ কাজ সম্পন্ন করতে পারবে?

আদর্শ সমাধান ও উত্তরপত্র
করিম ৪৫ মিনিটে করে ১ অংশ
১ মিনিটে করে $\frac{১}{৪৫}$ অংশ

আবার, রহিম ৩০ মিনিটে করে ১ অংশ
১ মিনিটে করে $\frac{১}{৩০}$ অংশ
∴ রহিম ও করিম ১ মিনিটে করে $= (\frac{১}{৪৫} + \frac{১}{৩০})$ অংশ
$= \frac{২+৩}{৯০} = \frac{৫}{৯০} = \frac{১}{১৮}$ অংশ

উভয় $\frac{১}{১৮}$ অংশ করে = ১ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ করে = $(১৮ \times ১) = ১৮$ মিনিটে।
উত্তর: ১৮ মিনিট।