✍️ লিখিত প্রশ্ন গণিত

খ. ফারুক যে টাকা নিয়ে বাজারে গিয়েছে তা দিয়ে ৫০টি আপেল বা ৪০টি নাসপাতি কিনতে পারে। সে ১০% টাকা বাসাভাড়ার জন্য রেখে ২০টি নাসপাতি কিনে। অবশিষ্ট টাকা দিয়ে সে কয়টি আপেল কিনতে পারবে?

আদর্শ সমাধান ও উত্তরপত্র
ধরি, ফারুকের মোট টাকা = ১০০
৫০টি আপেলের দাম = ৫০ টি আপেলের দাম = ১০০ টাকা
∴ ৫০টি আপেলের দাম = ১০০ টাকা
১টি আপেলের দাম = $\frac{১০০}{৫০} = ২$ টাকা

আবার, ৪০টি নাশপাতির দাম = ১০০ টাকা
১টি নাশপাতির দাম = $\frac{১০০}{৪০} = ২.৫০$ টাকা
বাসা ভাড়ার জন্য রাখে $= ১০০ \times \frac{১০}{১০০} = ১০$ টাকা
১টি নাশপাতির দাম = ২.৫০ টাকা
∴ ২০টি নাশপাতির দাম $= (২.৫০ \times ২০) = ৫০$ টাকা

২০টি নাশপাতি কেনার পর অবশিষ্ট থাকে $= ১০০ - (১০ + ৫০) = ৪০$ টাকা

আবার, ২ টাকায় কিনতে পারে = ১টি আপেল
∴ ৪০ টাকায় কিনতে পারে $= \frac{৪০}{২} = ২০$টি আপেল।
উত্তর: ২০টি।