'বঙ্গোপসাগর আমাদের সম্পদ'-আলোচনা করুন।

আদর্শ সমাধান ও উত্তরপত্র
ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিজয়ের ফলে বাংলাদেশ বঙ্গোপসাগরে ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার এলাকার সার্বভৌম অধিকার লাভ করেছে, যা দেশের ব্লু-ইকোনমি বা সুনীল অর্থনীতির মূল ভিত্তি। বঙ্গোপসাগরে প্রায় ৪৭৫ প্রজাতির মাছসহ বিপুল সামুদ্রিক প্রাণিজ সম্পদ রয়েছে। এর তলদেশে প্রাকৃতিক গ্যাস, তেল এবং বালুতে জিরকন, ইলমেনাইট ও মোনাজাইটের মতো মূল্যবান খনিজ সম্পদের সন্ধান মিলেছে। এছাড়া দেশের ৯০ শতাংশের বেশি আন্তর্জাতিক বাণিজ্য চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের মাধ্যমে পরিচালিত হয়। লবণ উৎপাদন, জাহাজ নির্মাণ এবং সামুদ্রিক পর্যটন শিল্পের মাধ্যমেও বঙ্গোপসাগর বাংলাদেশের অর্থনীতিতে অপরিসীম অবদান রাখছে।