✍️ লিখিত প্রশ্ন গণিত

বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

লিখিত সমাধান:
মনেকরি,
বৃত্তটির ব্যাস $= 2r$
∴ ব্যাসার্ধ $= \frac{2r}{2} = r$
∴ ক্ষেত্রফল $= \pi r^2$
আবার, বৃত্তটির ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে,
নতুন বৃত্তের ব্যাস $= 4 \times 2r = 8r$
∴ ব্যাসার্ধ $= \frac{8r}{2} = 4r$
∴ ক্ষেত্রফল $= \pi \times (4r)^2 = \pi \times 16r^2 = 16 \times \pi r^2 = 16 \times \text{১ম বৃত্তের ক্ষেত্রফল}$
অর্থাৎ বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ১৬ গুণ বৃদ্ধি পাবে।
💡
অতিরিক্ত ব্যাখ্যা ও বিশ্লেষণ
পরিমিতি: বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস $k$ গুণ হলে ক্ষেত্রফল $k^2$ গুণ হয়।