✍️ লিখিত প্রশ্ন গণিত

গ. মিতা একটি কাজ ১০ দিনে করতে পারে। ঐ একই কাজ রিতা ১৫ দিনে করতে পারে। রিতা কাজটি ৫ দিন করার পর বাকী কাজ উভয়ে কত দিনে করতে পারবে?

আদর্শ সমাধান ও উত্তরপত্র
দেওয়া আছে,
মিতা একটি কাজ করে ১০ দিনে
∴ মিতা ১ দিনে করে সমগ্র কাজের $\frac{1}{10}$ অংশ

রিতা ঐ একই কাজ করে ১৫ দিনে
∴ রিতা ১ দিনে করে সমগ্র কাজের $\frac{1}{15}$ অংশ

রিতা কাজটি ৫ দিন করার পর বাকী কাজ উভয়ে কত দিনে করতে পারবে তা নির্ণয় করতে হবে।

রিতা ১ দিনে করে $\frac{1}{15}$ অংশ
∴ রিতা ৫ দিনে করে $\frac{5}{15}$ অংশ = $\frac{1}{3}$ অংশ

কাজ বাকি থাকে = $1 - \frac{1}{3}$ অংশ = $\frac{3 - 1}{3}$ অংশ = $\frac{2}{3}$ অংশ

মিতা ও রিতা একত্রে ১ দিনে করে $\left( \frac{1}{10} + \frac{1}{15} \right)$ অংশ
বা, মিতা ও রিতা একত্রে ১ দিনে করে $\frac{3 + 2}{30}$ অংশ = $\frac{5}{30}$ অংশ = $\frac{1}{6}$ অংশ

এখন,
$\frac{1}{6}$ অংশ কাজ করে মিতা ও রিতা একত্রে ১ দিনে
∴ সম্পূর্ণ বা ১ অংশ কাজ করে মিতা ও রিতা একত্রে $1 \times 6$ দিনে = ৬ দিনে
∴ বাকী $\frac{2}{3}$ অংশ কাজ করতে মিতা ও রিতা একত্রে সময় লাগবে = $\frac{2}{3} \times 6$ দিন = ৪ দিন

নির্ণেয় উত্তর: ৪ দিন।