অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড (SPCBL)-এর 'অফিসার (জেনারেল)' নিয়োগ পরীক্ষাটি ব্যাংক ও স্বায়ত্তশাসিত খাতের চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় ও মর্যাদাপূর্ণ একটি সুযোগ, যার প্রাথমিক ধাপে এমসিকিউ (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় সফল হতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর সমন্বিত ও নিখুঁত দখল থাকা আবশ্যক। বিষয়ভিত্তিক মৌলিক বেসিক জোরদার করার পাশাপাশি বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং সঠিক সময় ব্যবস্থাপনায় নিয়মিত এমসিকিউ অনুশীলনের মাধ্যমে প্রার্থীরা এ পরীক্ষায় নিজেদের কাঙ্ক্ষিত সাফল্য সুনিশ্চিত করতে পারেন।

পূর্ণমান: 100
প্রশ্ন: 100
সময়: 60মি.
১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিভিন্ন শব্দের প্রতিশব্দ

‘বায়ুভুক’ শব্দের প্রতিশব্দ কোনটি? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক ব্যাঙ
খ ফণী
গ ভ্রমর
ঘ দেবতা
২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

‘নির্বিকল্প’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক একান্ত
খ অনন্য
গ বিকল্পপূর্ণ
ঘ অবিচল
৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

‘প্রগল্‌ভ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক বাচাল
খ বাক্‌পটু
গ মিতভাষী
ঘ স্পর্ধিত
৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

‘নিরভিসন্ধি’ শব্দের অর্থ কোনটি? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক গোপন উদ্দেশ্যহীন
খ সন্দেহপ্রবণ
গ সংকল্পবদ্ধ
ঘ নিরুৎসাহ
৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

‘কুহেলি’ শব্দের অর্থ কী? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক কুহুধ্বনি
খ ধাঁধা
গ কুয়াশা
ঘ কোকিল
৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

‘যার চারিদিকে স্থল’ - এক কথায় কী বলে? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক দ্বীপ
খ উপদ্বীপ
গ হ্রদ
ঘ মরূদ্যান
৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

‘গর্দভরাগিণী’ বাগ্‌ধারাটির অর্থ কী? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক রাগান্বিত
খ কর্কশ সুর
গ বোকা মেয়ে
ঘ অতিচালাক
৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

‘চটকের মাংস’ বাগ্‌ধারাটির অর্থ কী? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক সামান্য
খ অঢেল
গ দুর্লভ
ঘ অপছন্দনীয়
৯ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য

ছন্দের গতিকে কী বলা হয়? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক লয়
খ তাল
গ বৃত্ত
ঘ জোর
১০ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক প্রাচীন যুগ
খ আধুনিক যুগ
গ মধ্য যুগ
ঘ অন্ধকার যুগ
১১ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'শাশ্বত বঙ্গ' গ্রন্থটির রচয়িতা কে? [২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কাজী মোতাহার হোসেন
খ আবুল হুসেন
গ কাজী আবদুল ওদুদ
ঘ কাজী আনোয়ারুল কাদির
১২ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম কোন সাময়িকীতে প্রকাশিত হয়? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক ধূমকেতু
খ বিজলী
গ নবযুগ
ঘ ইত্তেফাক
১৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

নিচের কোনটি ব্রাহ্মী লিপির রূপ নয়? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক সারদা
খ নাগর
গ কুটিল
ঘ ব্রাহা
১৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

নিচের কোন বানানটি শুদ্ধ? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক মুহূর্ত
খ মুহুর্ত
গ মূর্হূত
ঘ মূহূর্ত
১৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

‘স্বয়ংবরা’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক স্বয়ং+বরা
খ স্বয়ম্+বরা
গ স্বয়ম্+বর
ঘ স্বয়ঃ+বরা
১৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক মার্তণ্ড
খ ষোড়শ
গ গবেষণা
ঘ পাবক
১৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

অর্থগত বিচারে বাংলা শব্দ কয় ভাগে বিভক্তি? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক ২
খ ৩
গ ৪
ঘ ৫
১৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

‘পানসি’ শব্দটি কোন ভাষা থেকে আগত? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক তুর্কি
খ আরবি
গ ফরাসি
ঘ হিন্দি
১৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ লিঙ্গ

নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক কুলটা
খ ধনি
গ এয়ো
ঘ ঢাকী
২০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

‘জাহাজে সাগর পার হওয়া যায়’ - ‘জাহাজে’ পদটির কারক ও বিভক্তি কোনটি? [অফিসার (জেনারেল) – SPCBL ২০২৬]

ক কর্তৃকারকে সপ্তমী
খ কর্মকারকে সপ্তমী
গ করণে সপ্তমী
ঘ অধিকরণে সপ্তমী