৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)

৪৯তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষা শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদের বিপরীতে বিগত ১০ অক্টোবর ২০২৫ তারিখে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত মোট ২০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়, যেখানে ৩ লাখ ১২ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং এর মোট নম্বরের মধ্যে ১০০ নম্বর সাধারণ বিষয়ের ওপর এবং বাকি ১০০ নম্বর সংশ্লিষ্ট সাবজেক্টিভ বিষয়ের ওপর বরাদ্দ ছিল।

পূর্ণমান: 100
প্রশ্ন: 18
সময়: 120মি.
১ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভুমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন 'তমুদ্দুন মজলিস'। তমুদ্দুন মজলিস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক রসায়ন
খ পদার্থ বিজ্ঞান
গ অর্থনীতি
ঘ ইসলামী শিক্ষা
২ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক ২৬ মার্চ
খ ২১ ফেব্রুয়ারী
গ ১৬ ডিসেম্বর
ঘ ৫ আগস্ট
৩ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা

আয়নাঘর কী? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক স্বচ্ছ কামরা
খ পরিবেশ বান্ধব কৃষিকাজ
গ গোপন কারাগার
ঘ একটি হলিউড মুভি
৪ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (গণপরিষদ থেকে সংবিধানের ৪র্থ ভাগ)

বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক বাক-স্বাধীনতার অধিকার
খ শিক্ষার অধিকার
গ সভা সমাবেশের অধিকার
ঘ ধর্মচর্চার অধিকার
৫ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক হাকিম আজমল খান
খ শেরে বাংলা এ, কে. ফজলুল হক
গ স্যার সলিমুল্লাহ
ঘ স্যার আব্দুর রহিম
৬ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (সংবিধানের ৫ম ভাগ থেকে সংবিধানের শেষ পর্যন্ত)

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজী নাম কী? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক Parliament
খ National Parliament
গ Legislature
ঘ The House of the Nation
৭ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের শিল্প ও বাণিজ্য

জিএসপি (GSP) এর পূর্ণ রূপ কী? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক Generalized System of Preference
খ Global System of Positioning
গ Global Strategic Partnership
ঘ Government Support Program
৮ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক দ্বি-স্তর বিশিষ্ট সংসদ
খ সংসদের আসন বৃদ্ধি
গ সংরক্ষিত নারী আসন বাতিল
ঘ পি আর (PR) চালু করা
৯ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সরকার ব্যবস্থা

বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্ব প্রথম কে অবস্থান করেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক প্রধানমন্ত্রী
খ রাষ্ট্রপতি
গ প্রধান উপদেষ্টা
ঘ প্রধান বিচারপতি
১০ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক বিচারপতি সাত্তার
খ বিচারপতি সায়েম
গ বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ বিচারপতি হামদুর রহমান
১১ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের কৃষিজ সম্পদ

বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক সিলেট
খ চট্টগ্রাম
গ মৌলভীবাজার
ঘ পঞ্চগড়
১২ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক ঢাকা বিশ্ববিদ্যালয়
খ রংপুর বিশ্ববিদ্যালয়
গ রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
১৩ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সরকার ব্যবস্থা

বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক তথ্য মন্ত্রণালয়
খ প্রেস কাউন্সিল
গ বিটিআরসি
ঘ বাংলাদেশ টেলিভিশন
১৪ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি

Demographic Dividend বলতে কী বুঝায়? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক শিশু মৃত্যুহার হ্রাস
খ জন্মহার শূনের কোটায় আনা
গ জনসংখ্যার অধিকাংশ বেকার
ঘ কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি
১৫ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি

ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক ইন্দো-আর্য
খ দ্রাবিড়
গ অস্ট্রিক-অস্ট্রো এসিয়াটিক (মুন্ডা)
ঘ তিব্বত-বর্মী
১৬ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন ও আন্দোলন

লর্ড কর্ণওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ায় পূর্বে কোন্ ভূমিকায় ছিলেন? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী
খ ফ্রান্সে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত
গ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান
ঘ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
১৭ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন ও আন্দোলন

আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বি-জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংঘটনটি? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক মুসলিম লীগ
খ সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস
গ আর.এস.এস.
ঘ জমিয়তে-ই-হিন্দ
১৮ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা

বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন; 'বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারনা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়" এই ঐতিহাসিকের নাম কি? [৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক এন্থনি মাসকারেনহাস
খ লরেঞ্চ জিরিং
গ লরেঞ্চ লিফশূলজ্
ঘ হেনরি কিসিঞ্জার