জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (BJSC) কর্তৃক আয়োজিত "জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬" পরীক্ষাটি বিচার বিভাগে একটি সম্মানজনক ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। এই নিয়োগ প্রক্রিয়াটি মূলত লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং আইনি বিষয়ে প্রার্থীর দক্ষতা মূল্যায়ন করা হয়। সফল হতে হলে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ ও নিয়মিত মহড়ার পাশাপাশি সিলেবাসভুক্ত বিষয়গুলো গভীরভাবে অধ্যয়ন করা জরুরি। আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতি নিয়ে এই প্রতিযোগিতামূলক লড়াইয়ে অংশ নিন, আপনার সফলতা নিশ্চিত হোক।

পূর্ণমান: 90
প্রশ্ন: 7
সময়: 90মি.
মূল নির্দেশনা ও প্রশ্ন
১ নং প্রশ্ন: ভাব সম্প্রসারণ করুন
উত্তর / সমাধান:
[উক্ত প্রশ্নের সমাধান মূল প্রশ্নপত্রে অনুচ্ছেদ আকারে বিস্তারিত লিখার অংশ]
মূল নির্দেশনা ও প্রশ্ন ৫টি সাব-প্রশ্ন
২ নং প্রশ্ন: নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন
উত্তর / সমাধান:
নাক গলানো (অনধিকার চর্চা): অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো খুব খারাপ স্বভাব।
আকাশ ভেঙে পড়া (হঠাৎ বিপদ হওয়া): একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যুতে পরিবারটির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।
উত্তর / সমাধান:
অঙ্গীকার: সমার্থক শব্দ - প্রতিশ্রুতি; বিপরীত শব্দ - অস্বীকার।
উষা: সমার্থক শব্দ - প্রভাত; বিপরীত শব্দ - গোধূলি।
উত্তর / সমাধান:
বিহারীলাল চক্রবর্তীর উপাধি 'ভোরের পাখি'। যে কবিতায় কবির একান্ত ব্যক্তিগত কামনা-বাসনা ও আনন্দবেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগকম্পিত সুরে অখণ্ড ভাবমূর্তিতে আত্মপ্রকাশ করে তাকে 'গীতিকবিতা' বলে। বিহারীলালই প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত আবেগ-অনুভূতি ও গীতচ্ছ্বাস সহযোগে গীতিকবিতা রচনা করে নতুন এক ধারা সৃষ্টি করেন বলেই তাকে 'ভোরের পাখি' বলা হয়। এ গীতিকবিতার জন্য তিনি বিখ্যাত।
উত্তর / সমাধান:
বনস্পতি = বন+পতি।
দুর্যোগ = দুঃ+যোগ।
পরস্পর = পর+পর।
জনৈক = জন+এক।
উত্তর / সমাধান:
অধ্যায়ন- অধ্যয়ন
ইস্তেফাপত্র- ইস্তফাপত্র
সমীচিন- সমীচীন
অন্বেষন- অন্বেষণ
মূল নির্দেশনা ও প্রশ্ন
৬ নং প্রশ্ন: Translate into English
উত্তর / সমাধান:
Grasp all, lose all.