🎓 বিসিএস প্রস্তুতি • 🕒 5 মিনিট পড়ার সময় • 👁️ 5 বার পঠিত • 📅 09 Oct, 2026

চাকরির পরীক্ষার সেরা বুকলিস্ট: প্রিলিমিনারি প্রস্তুতির সম্পূর্ণ বুক গাইড

চাকরির পরীক্ষার প্রস্তুতিতে কোন বইগুলো পড়বেন বুঝতে পারছেন না? জানুন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞানের জনপ্রিয় সেরা বইয়ের তালিকা এবং গোছানো প্রস্তুতির কার্যকর কৌশল।

S
Super Admin ক্যারিয়ার ও এডুকেশন রিসার্চার
চাকরির পরীক্ষার সেরা বুকলিস্ট: প্রিলিমিনারি প্রস্তুতির সম্পূর্ণ বুক গাইড

চাকরির প্রস্তুতি শুরু করতে গিয়ে অধিকাংশ চাকরিপ্রার্থী যে সাধারণ ভুলটি করেন, তা হলো বাজারের সব বই পড়ার টেবিলে স্তূপ করে ফেলা। অপ্রয়োজনীয় বইয়ের ভিড় যেমন পড়ার গতি কমিয়ে দেয়, তেমনই তৈরি করে মানসিক চাপ। প্রতিযোগিতামূলক পরীক্ষার মূল চাবিকাঠি হলো—“দশটি বই একবার পড়ার চেয়ে একটি মানসম্মত বই দশবার পড়া অনেক বেশি কার্যকর।” আপনি বিসিএস, পিএসসি নন-ক্যাডার, প্রাইমারি শিক্ষক নিয়োগ কিংবা ব্যাংক বা মন্ত্রণালয়ের যেকোনো পরীক্ষার প্রস্তুতি নিতে চান না কেন, প্রতিটি বিষয়ের মৌলিক ভিত্তি মজবুত রাখতে একটি সুনির্দিষ্ট ও গোছানো বুকলিস্ট থাকা অপরিহার্য।

১. বাংলা ভাষা সম্পর্কিত বিষয় ও প্রশ্ন">বাংলা ভাষা ও সাহিত্য

বাংলা অংশে ভালো নম্বর তোলার জন্য ব্যাকরণের নিয়ম বোঝা এবং সাহিত্যের গুরুত্বপূর্ণ যুগ ও সাহিত্যিকদের তথ্যগুলো বারবার রিভিশনে রাখা দরকার।

  1. ব্যাকরণ সম্পর্কিত বিষয় ও প্রশ্ন">বাংলা ব্যাকরণ ও সাহিত্য গাইড: ‘অগ্রদূত বাংলা’ (অগ্রদূত সিরিজের বই ব্যাকরণ ও সাহিত্যের দারুণ ব্যাখ্যার জন্য বর্তমান চাকরিপ্রার্থীদের শীর্ষে রয়েছে)। এর পাশাপাশি ড. সৌমিত্র শেখরের ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ কিংবা ‘জর্জ’স এমপিথ্রি বাংলা’ দেখতে পারেন।
  2. মৌলিক বেসিক: নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ ও নির্মিতি (পুরোনো সংস্করণ)।
  3. অনুশীলনের জন্য: বিগত বছরের বিসিএস ও পিএসসির প্রশ্ন সংবলিত প্রশ্নব্যাংক।

২. গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা

গণিতে কোনো শর্টকাট সরাসরি মুখস্থ করার আগে মূল নিয়ম (Basic Method) জানা জরুরি। বেসিক ক্লিয়ার থাকলে যেকোনো জটিল অঙ্ক সহজেই সমাধান করা যায়।

  1. বেসিক ও চাকরি প্রস্তুতি: ‘Khairul's Basic Math’ (খাইরুল বেসিক ম্যাথ—মৌলিক ধারণা স্পষ্ট করার জন্য অসাধারণ বই)।
  2. অ্যাডভান্সড ও শর্টকাট কৌশল: পাহলভী স্যারের ‘Basic to Magic Math’, 'Math Revision Book' (বেসিক টু ম্যাজিক ম্যাথ—অঙ্কের দ্রুত সমাধান ও টেকনিক আয়ত্ত করার জন্য চমৎকার একটি বই)।
  3. বোর্ড বইয়ের বেসিক: ষষ্ঠ থেকে দশম শ্রেণির বোর্ড গণিত বই।
  4. মানসিক দক্ষতা: খাইরুল’স ‘মেন্টাল এবিলিটি’ অথবা বিগত বছরের বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান।

৩. ইংরেজি ভাষা ও সাহিত্য (English Language & Literature)

অধিকাংশ চাকরিপ্রার্থীর সবচেয়ে বড় দুর্বলতার জায়গা থাকে ইংরেজি। মুখস্থ করার চেয়ে রুলস বুঝে নিয়মিত অনুশীলনের ওপর জোর দেওয়া উচিত।

  1. গ্রামার ও বেসিক: ‘Master’ (মাস্টার ইংলিশ) অথবা ‘Competitive English’ (প্রফেসর’স)।
  2. ভোকাবুলারি ও ইডিয়মস: ‘Saifur's Student Vocabulary’ অথবা ‘Word Smart’। এছাড়া প্রতিদিন ইংরেজি পত্রিকার সম্পাদকীয় পড়ার অভ্যাস রাখুন।
  3. ইংরেজি সাহিত্য: ‘Miracle English Literature’, 'Confidence Literature' অথবা বাজারের যেকোনো প্রমিত বিসিএস সাহিত্য গাইড।

৪. সাধারণ জ্ঞান: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি

সাধারণ জ্ঞান একটি বিশাল সমুদ্রের মতো। এখানে সব মুখস্থ করার চেয়ে কোন তথ্যগুলো পরীক্ষায় আসার মতো, তা চিহ্নিত করা বুদ্ধিমানের কাজ।

  1. বেসিক জিকে গাইড: ‘বেসিক ভিউ’ (Basic View—সাধারণ জ্ঞানের তথ্যগুলো পয়েন্ট আকারে গুছিয়ে পড়ার জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয়)। এই বইয়ে ভূগোল ও নৈতিকতাও আছে।
  2. রেফারেন্স বই: ‘জর্জ’স এমপিথ্রি বাংলাদেশ ও আন্তর্জাতিক’ অথবা ‘জোবায়ের’স জিকে’। জাতীয় ইতিহাস ও সংবিধানের জন্য নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বই।
  3. সাম্প্রতিক বিষয়াবলি: মাসিক ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বা ‘কারেন্ট নিউজ’ এবং নিয়মিত একটি জাতীয় দৈনিক পত্রিকা।

৫. সাধারণ বিজ্ঞান

নন-সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের জন্য বিজ্ঞান অংশটি অনেক সময় কঠিন মনে হতে পারে। তবে গোছানো একটি বই থাকলে বিজ্ঞানের ভয় সহজে দূর করা সম্ভব।

  1. বিজ্ঞান গাইড: ‘সায়েন্স ককটেল’ (Science Cocktail—সহজ ও প্রাঞ্জল উপস্থাপনার জন্য চাকরিপ্রার্থীদের মাঝে বহুল সমাদৃত)।
  2. বোর্ড বই ও রেফারেন্স: অষ্টম ও নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান বোর্ড বই অথবা ‘এমপীথ্রি দৈনন্দিন বিজ্ঞান’।

৬. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (ICT)

সাম্প্রতিক সময়ে প্রিলিমিনারি ও অন্যান্য নিয়োগ পরীক্ষায় কম্পিউটার এবং আইসিটি অংশে বেশ টেকনিক্যাল ও ব্যবহারিক প্রশ্ন আসছে।

  1. আইসিটি প্রস্তুতি: ‘আলাল'স কম্পিউটার আওয়ার’ (Alal ICT—পরীক্ষাকেন্দ্রিক আলোচনা ও গুরুত্বপূর্ণ তথ্যের সন্নিবেশের জন্য সেরা বইগুলোর একটি)।
  2. সহায়ক বোর্ড বই: একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বোর্ড বই (প্রকৌশলী মুজিবুর রহমান বা মাহবুবুর রহমান)।

৭. বিগত বছরের প্রশ্নব্যাংক (সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার)

যেকোনো বিষয়ের বই পড়ার আগে বিগত অন্তত ১৫–২০ বছরের বিসিএস প্রিলিমিনারি এবং বিভিন্ন মন্ত্রণালয় ও নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করা আবশ্যক। প্রফেসর’স বা ওরাকলের ‘বিসিএস প্রিলিমিনারি প্রশ্নব্যাংক’ থেকে ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান শেষ করলে পরীক্ষার প্যাটার্ন ও কমন টপিক সহজে বোঝা যায়। কিছু বইঃ

  1. ফেনম টপিকভিত্তিক জব সল্যুশন
  2. লাইভ এমসিকিউ বিসিএস প্রিলিমিনারি প্রশ্নব্যাংক
  3. প্রিসেপ্টরস বিসিএস প্রিলিমিনারি প্রশ্নব্যাংক

৮. পরীক্ষার আগে (দ্রুত) রিভিশনের জন্য বই

পরীক্ষার আগে কয়েক সপ্তাহ রিভিশন ও আপডেটেড তথ্য দেখে নেওয়ার জন্য আলাল সাম্প্রতিক আওয়ার, আলাল GK Final Hour এই বইগুলো দেখতে পারেন। এগুলো খুবই সহায়ক হবে।

বই বাছাই ও পড়ার ৩টি কার্যকর নিয়ম

  1. বইয়ের সংখ্যা সীমিত রাখুন: এক বিষয়ের জন্য ৫টি ভিন্ন প্রকাশনীর বই পড়ার কোনো দরকার নেই। একটি স্ট্যান্ডার্ড বই সম্পূর্ণ শেষ করে বারবার রিভিশনে জোর দিন।
  2. নোট তৈরি করুন: যে তথ্যগুলো বারবার ভুলে যান, সেগুলো একটি ছোট ডায়রিতে নোট রাখুন যাতে পরীক্ষার আগের দিন সহজে চোখ বুলিয়ে নেওয়া যায়।
  3. মডেল টেস্ট দিন: শুধু বই পড়ে গেলে পরীক্ষার হলের চাপ ও নেগেটিভ মার্কিং নিয়ন্ত্রণ করা যায় না। তাই নিয়মিত ওএমআর শিটে নির্দিষ্ট সময় ধরে মডেল টেস্ট দিন।

সঠিক বুকলিস্ট নির্বাচন করা আপনার যাত্রার প্রথম ধাপ মাত্র; আসল সাফল্য নির্ভর করবে আপনার প্রতিদিনের নিয়মিত অনুশীলন এবং আত্মবিশ্বাসের ওপর। নিজের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে আজ থেকেই একটি গোছানো পড়ার রুটিনের সাথে এই বুকলিস্ট অনুসরণ শুরু করুন।

Super Admin
লেখক পরিচিতি

Super Admin