৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ক্যারিয়ার গড়ার স্বপ্নপূরণে ৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বিজ্ঞানের মতো সিলেবাসের মৌলিক বিষয়গুলোর ওপর পরীক্ষার্থীদের গভীর জ্ঞান ও মেধা যাচাই করা হয়। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে একটি সুপরিকল্পিত প্রস্তুতি এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমেই কেবল এই তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব।

পূর্ণমান: 100
প্রশ্ন: 20
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

সমাসবদ্ধ শব্দ ' আনত' কোন সমাসের উদাহরণ? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বহুব্রীহি
খ কর্মধারয়
গ সুপসুপা
ঘ অব্যয়ীভাব
2 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক জসীমউদ্‌দীন
খ ফররুখ আহমদ
গ আবুল হাসান
ঘ শহীদ কাদরী
3 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ইন্দিরা দেবী
খ কাদম্বরী দেবী
গ মৃণালিনী দেবী
ঘ মৈত্রেয়ী দেবী
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ অলঙ্কার

সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৬
খ ২
গ ৪
ঘ ৫
5 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মাইকেল মধুসূদন দত্তের ' বীরাঙ্গনা কাব্য ' কোন ধরনের কাব্য? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মহাকাব্য
খ সনেট
গ পত্রকাব্য
ঘ গীতিকাব্য
6 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আত্মজীবনী
খ প্রণয়কাব্য
গ নীতিকাব্য
ঘ জঙ্গনামা
7 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ফার্সি
খ তুর্কি
গ পর্তুগিজ
ঘ আরবি
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দোলনচাঁপা
খ বিষের বাঁশী
গ সাম্যবাদী
ঘ অগ্নিবীণা
9 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

শিখণ্ডী শব্দের অর্থ কী? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কবুতর
খ কোকিল
গ খরগোশ
ঘ ময়ূর
10 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পারিভাষিক শব্দ

Quarterly শব্দের অর্থ কী? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সাপ্তাহিক
খ পাক্ষিক
গ ষান্মাসিক
ঘ ত্রৈমাসিক
11 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

গাড়ি চলে না, চলে না, নারে......... গানের গীতিকার কে? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সঞ্জীব চৌধুরী
খ বাপ্পা মজুমদার
গ শাহ্‌ আবদুল করিম
ঘ দাশরথি রায়
12 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'আনন্দমঠ' উপন্যাসের লেখক কে? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ তারাশঙ্কর বন্দোপাধ্যায়
গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ আনন্দমোহন বাগচী
13 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা গদ্যের জনক কে? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ উইলিয়াম কেরি
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
14 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

অশোক সৈয়দ কার ছদ্মনাম? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আবদুল মান্নান সৈয়দ
খ সৈয়দ আজিজুল হক
গ আবু সয়ীদ আইয়ুব
ঘ সৈয়দ শামসুল হক
15 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সঞ্চয়
খ কবীন্দ্র পরমেশ্বর
গ শ্রীকর নন্দী
ঘ কাশীরাম দাস
16 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দিলারা হাশেম
খ রাজিয়া খান
গ রিজিয়া রহমান
ঘ সেলিনা হোসেন
17 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

নিচের কোন বানানটি শুদ্ধ? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নিশিথিনী
খ নিশীথীনি
গ নিশিথীনী
ঘ নিশীথিনী
18 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

সন্ধি-সাধিত শব্দ ' পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ব্যঞ্জন ধ্বনি
খ স্বরধ্বনি
গ নিপাতনে সিদ্ধ
ঘ বিসর্গ সন্ধি
19 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পৃথ্বী
খ নীর
গ ক্ষিতি
ঘ অবনী
20 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

অধ্যাপক আহমদ শরীফের মৃত্যুসন কোনটি? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৯৯৭
খ ১৯৯৮
গ ১৯৯৯
ঘ ২০০০