৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ক্যারিয়ার গড়ার স্বপ্নপূরণে ৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বিজ্ঞানের মতো সিলেবাসের মৌলিক বিষয়গুলোর ওপর পরীক্ষার্থীদের গভীর জ্ঞান ও মেধা যাচাই করা হয়। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে একটি সুপরিকল্পিত প্রস্তুতি এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমেই কেবল এই তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব।

পূর্ণমান: 100
প্রশ্ন: 17
সময়: 60মি.
1 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ বায়ুমন্ডল, আবহাওয়া ও জলবায়ু, বারিমন্ডল

আকাশে বিদ্যুৎ চমকায় ----- [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
খ দুখণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
গ মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
ঘ মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
2 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inert gas) আটটি ইলেকট্রন নেই? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হিলিয়াম
খ নিয়ন
গ আর্গন
ঘ জেনন
3 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

হীরক উজ্জ্বল দেখার কারণ ---- [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
খ প্রতিসরণের জন্য
গ প্রতিফলনের জন্য
ঘ অপবর্তনের জন্য
4 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

কাজ ও বলের একক যথাক্রমে ----- [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নিউটন ও মিটার
খ জুল ও ডাইন
গ ওয়াট ও পাউন্ড
ঘ প্যাসকেল ও কিলোগ্রাম
5 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

জারণ বিক্রিয়ায় কী ঘটে? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ইলেক্ট্রন গ্রহণ
খ ইলেক্ট্রন আদান-প্রদান
গ ইলেক্ট্রন বর্জন
ঘ শুধু তাপ উৎপন্ন হয়
6 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়---- [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মাটির ক্ষয় রোধের জন্য
খ মাটির অম্লতা বৃদ্ধির জন্য
গ মাটির অম্লতা হ্রাসের জন্য
ঘ মাটির জৈব পদার্থ বৃদ্ধির জন্য
7 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ভর সংখ্যা সমান থাকে
খ নিউট্রন সংখ্যা সমান থাকে
গ প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
ঘ প্রোটন সংখ্যা সমান থাকে
8 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ বায়ুমন্ডল, আবহাওয়া ও জলবায়ু, বারিমন্ডল

বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় - [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক স্ট্রাটোস্ফিয়ার
খ ট্রপোস্ফিয়ার
গ আয়োনোস্ফিয়ার
ঘ ওজোন স্তর
9 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

কোলেস্টেরল এক ধরনের - [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অসম্পৃক্ত অ্যালকোহল
খ জৈব অ্যাসিড
গ পলিমার
ঘ এমিনো অ্যাসিড
10 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

কোন আলোক তরঙ্গে (Light spectrum) মানব চোখে দেখতে পাওয়া যায়? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১০ থেকে ৪০০ নে. মি (nm)
খ ৪০০ থেকে ৭০০ নে. মি (nm)
গ ১০০ মাইক্রোমিটার (um) থেকে ১ মি(m)
ঘ ১ মি(m) - এর ঊর্ধ্বে
11 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

কোনটি অর্ধ-পরিবাহী (Semi-conductor) নয়? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক লোহা
খ সিলিকন
গ জার্মেনিয়াম
ঘ গ্যালিয়াম
12 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ ক্রমবিকাশ, কোষ, টিস্যু, জীনতত্ত্ব, অনুজীববিদ্যা

মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? [১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ২৪ জোড়া
খ ২৬ জোড়া
গ ২৩ জোড়া
ঘ ২৫ জোড়া
13 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

ভারী পানি (Heavy water)-- এর সংকেত হচ্ছে ------ [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 2H2O2
খ H2O
গ D2O
ঘ HD2O2
14 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়----- [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ট্রান্সমিটারের সাহায্যে
খ স্টেপ-আপ ট্রান্সফর্মারের সাহায্যে
গ স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
ঘ অ্যাডাপ্টারের সাহায্যে
15 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবী সৃষ্টির ইতিহাস, বিবর্তন, বিভিন্ন কালচার

বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক ব্যাখ্যা কে উপস্থাপন করেছেন? [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক স্টিফেন হকিং
খ জি লেমেটার
গ আব্দুস সালাম
ঘ এডুইন হাবল
16 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ বায়ুমন্ডল, আবহাওয়া ও জলবায়ু, বারিমন্ডল

প্রবল জোয়ারের কারণ, যখন ---- [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে
খ চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
গ পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
ঘ সূর্য ও চন্দ্র পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
17 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য

এপিকালচার বলতে বোঝায় ---- [৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রেশমের চাষ
খ মৎস্য চাষ
গ মৌমাছির চাষ
ঘ পাখিপালন বিদ্যা