ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের 'যাঁচ মোহরার' পদের এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ দেশের ভূমি ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়ার একটি দারুণ সুযোগ। সাধারণত ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষার সিলেবাসে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান (বিশেষ করে ভূমি সংক্রান্ত আইন ও ইতিহাস) বিষয়ে ভালো দখল থাকা জরুরি। পরীক্ষার চূড়ান্ত বৈতরণী পার হতে বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি নির্ভুল প্রস্তুতির বিকল্প নেই। আপনার এই প্রস্তুতি হোক শাণিত ও আত্মবিশ্বাসী, যা আপনাকে কাঙ্ক্ষিত সফলতার ঠিকানায় পৌঁছে দেবে।

পূর্ণমান: 100
প্রশ্ন: 23
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'ছাড়পত্র' – কার রচিত কাব্যগ্রন্থ? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক বুদ্ধদেব বসু
খ অমিয় চক্রবর্তী
গ সুকান্ত ভট্টাচার্য
ঘ বিষ্ণু দে
2 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উপসর্গ

অবলম্বনের 'অব' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক অনুকূল
খ নিম্নে
গ প্রকৃতি
ঘ সম্যক্ভাবে
3 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

সমুদ্র এর প্রতিশব্দ কোনটি? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক বারিধি
খ অবনী
গ মহী
ঘ ক্ষিতি
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিরাম বা যতি চিহ্ন

শব্দসংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক বিন্দু
খ ত্রিবিন্দু
গ বিকল্পচিহ্ন
ঘ কোলন
5 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

'পুরস্কার' এর সন্ধি বিচ্ছেদ-- [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক পুর+কার
খ পুরস্+কার
গ পুরঃ+কার
ঘ পূরণ+কার
6 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সংখ্যাবাচক শব্দ

সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার কোনটি? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ষোড়শ
খ ষোড়শী
গ ১৬শ
ঘ ষোলই
7 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

“দেখেশুনে রাস্তা পার হবে” – বাক্যে কোনটি ক্রিয়াবিশেষণ? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক রাস্তা
খ দেখেশুনে
গ হবে
ঘ পার
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'আমার ঘরের চাবি পরের হাতে'-গানটির রচয়িতা কে? [৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক লালন শাহ্
খ হাসন রাজা
গ পাগলা কানাই
ঘ রাধারমণ দত্ত
9 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'রোগগ্রস্ত' অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক বেতো
খ কানাই
গ চোরা
ঘ গেঁয়ো
10 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উপসর্গ

কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক প্রত্যয়
খ বিভক্তি
গ বলক
ঘ উপসর্গ
11 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক কে? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক রবীন্দ্রনাথ
খ শরৎচন্দ্র
গ ঈশ্বরচন্দ্র
ঘ মধুসূদন দত্ত
12 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়

ব্যাকরণের আলোচ্য বিষয় নয় কোনটি? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ধ্বনিতত্ত্ব
খ শব্দতত্ত্ব
গ বাক্যতত্ত্ব
ঘ অর্থতত্ত্ব
13 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

“জমি থেকে ফসল পাই”- বাক্যটিতে ‘জমি থেকে’ কোন কারক? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক অধিকরণ
খ করণ
গ কর্ম
ঘ অপাদান
14 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য শুদ্ধিকরণ

কোনটি শুদ্ধ বাক্য? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ইহার আবশ্যক নাই
খ বুনো ওল, বাঘা তেঁতুল
গ ইহা প্রমান হইয়াছে
ঘ বুনো কচু, বাঘা তেঁতুল
15 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

নিচের কোন বানানটি অশুদ্ধ? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক কর্ণেল
খ মুমূর্ষু
গ সংগীত
ঘ আড়ষ্ট
16 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উপসর্গ

কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? [১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নিখুঁত
খ আনমনা
গ অবহেলা
ঘ নিমরাজি
17 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক নয়-ছয়
খ কনকাটিপা
গ সেতার
ঘ ত্রিফলা
18 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

'মহাজাগতিক' শব্দটি কোন পদ? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক বিশেষণ
খ বিশেষ্য
গ সর্বনাম
ঘ অব্যয়
19 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

কোনটি আরবি শব্দ? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক নামাজ
খ রোজা
গ খোদা
ঘ আদালত
20 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষারীতি

সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ক্রিয়াপদ হ্রস্বতর
খ বিশেষ্যের আধিক্য
গ ক্রিয়াপদ দীর্ঘ
ঘ অনুসর্গ হ্রস্বতর