DYD মোট ৬২ টি প্রশ্ন

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্নের ধরন:
১ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের অর্থনীতি

(ঘ) বেইল আউট (Bail out) [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
বেইল আউট (Bail out) হলো দেউলিয়া হওয়া বা চরম আর্থিক বিপর্যয়ের হাত থেকে কোনো প্রতিষ্ঠান, ব্যাংক বা দেশকে রক্ষা করার জন্য সরকার বা আন্তর্জাতিক সংস্থা (যেমন IMF) কর্তৃক প্রদত্ত জরুরি আর্থিক সহায়তা বা ঋণ প্যাকেজ। এর মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা অর্থনীতির পতন ঠেকিয়ে সামগ্রিক আর্থিক ব্যবস্থায় ধস নামা রোধ করা। সাধারণত এই সহায়তার বিনিময়ে কঠোর অর্থনৈতিক সংস্কারের শর্ত আরোপ করা হয়ে থাকে।
২ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি

(খ) ডেমোগ্রাফিক ডিভিডেন্ড [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (Demographic Dividend) বা জনমিতিক লভ্যাংশ হলো কোনো দেশের জনসংখ্যার বয়স কাঠামোর পরিবর্তনের ফলে সৃষ্ট অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবর্ণ সুযোগ। যখন কোনো দেশের মোট জনসংখ্যার মধ্যে নির্ভরশীল জনগোষ্ঠীর (০-১৪ বছর বয়সী শিশু ও ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ) তুলনায় কর্মক্ষম জনগোষ্ঠীর (১৫-৬৪ বছর বয়সী) অনুপাত উল্লেখযোগ্যভাবে বেশি থাকে, তখন সেই অবস্থাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে। সঠিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে এই তরুণ ও কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধন করা সম্ভব হয়।
৩ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

(ক) ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
ফ্যামিলি কার্ড: দেশের নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রবর্তিত একটি স্মার্ট বা ডিজিটাল কার্ড। এর মাধ্যমে তালিকাভুক্ত পরিবারগুলো সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য (যেমন চাল, ডাল, তেল) এবং সরাসরি রাষ্ট্রীয় আর্থিক সহায়তা পেয়ে থাকে।

কৃষক কার্ড: দেশের প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরি এবং সরকারি প্রণোদনা, ভর্তুকি মূল্যে সার, বীজ, কৃষি যন্ত্রপাতি ও সহজ শর্তে কৃষিঋণ সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রবর্তিত একটি ডিজিটাল পরিচয়পত্র। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়।
৪ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (গণপরিষদ থেকে সংবিধানের ৪র্থ ভাগ)

(ক) সাংবিধানিক পদ বলতে কী বুঝায়? বাংলাদেশের ৫টি সাংবিধানিক পদের নাম লিখুন। [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
সাংবিধানিক পদ: যে সকল পদ বা প্রতিষ্ঠানের সৃষ্টি, নিয়োগ প্রক্রিয়া, ক্ষমতা ও কার্যাবলি সরাসরি দেশের সর্বোচ্চ আইন অর্থাৎ সংবিধান দ্বারা নির্ধারিত ও সুরক্ষিত থাকে, সেগুলোকে সাংবিধানিক পদ বলা হয়।
বাংলাদেশের ৫টি সাংবিধানিক পদের নাম:
১. রাষ্ট্রপতি
২. প্রধানমন্ত্রী
৩. জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার
৪. প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিগণ
৫. প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণ (এছাড়া মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ন্যায়পাল)।
৫ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (সংবিধানের ৫ম ভাগ থেকে সংবিধানের শেষ পর্যন্ত)

সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক ৮০
খ ৯৩
গ ১৪২
ঘ ১৫০
৬ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বিদেশে প্রথম শহিদ মিনার স্থাপিত হয়- [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক ইতালি
খ যুক্তরাষ্ট্র
গ যুক্তরাজ্য
ঘ ভারত
৭ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

কোনটি বাউল গানের বৈশিষ্ট্য? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক মানবিক আবেগ ও জীবন
খ আধ্যাত্মিক প্রেম ও অনুসন্ধান
গ পল্লীর সুখ-দুখ
ঘ ভক্তিমূলক ও বীরত্ব
৮ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (গণপরিষদ থেকে সংবিধানের ৪র্থ ভাগ)

বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক ৩১ (২)
খ ৩৯ (২)
গ ২৯ (১)
ঘ ২৮ (২)
৯ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি

তঞ্চঙ্গ্যা নৃ-গোষ্ঠীর মানুষ বেশি বাস করে যে জেলায়- [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক রাঙ্গামাটি
খ বান্দরবান
গ চট্টগ্রাম
ঘ খাগড়াছড়ি
১০ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক জীবন তরী
খ অগ্রদূত
গ গৃহসুখ
ঘ ঊর্বশী
১১ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক ৪র্থ
খ ৬ষ্ঠ
গ ৮ম
ঘ ৭ম
১২ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সরকার ব্যবস্থা

কোন প্রতিষ্ঠানটি পত্রিকার নিবন্ধন প্রদান করে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক পিআইবি
খ প্রেস কাউন্সিল
গ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর
ঘ তথ্য মন্ত্রণালয়
১৩ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের নতুন পদ্মা ব্যারেজ কোথায় নির্মিত হবে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক কুষ্টিয়া
খ রাজবাড়ী
গ নাটোর
ঘ মাদারীপুর
১৪ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের ৬৪ তম GI পণ্য কোনটি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক কুষ্টিয়ার তিলের খাজা
খ মানিকগঞ্জের হাজারী গুড়
গ কুমিল্লার রসমালাই
ঘ রাজশাহীর সিল্ক
১৫ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (গণপরিষদ থেকে সংবিধানের ৪র্থ ভাগ)

বাংলাদেশের সংবিধানের কোনভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬ (স্থগিতকৃত)]

ক প্রথম ভাগ
খ চতুর্থ ভাগ
গ পঞ্চম ভাগ
ঘ দ্বিতীয় ভাগ
১৬ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের কৃষিজ সম্পদ

বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬ (স্থগিতকৃত)]

ক নওগাঁ
খ ঠাকুরগাঁও
গ যশোর
ঘ শেরপুর
১৭ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি

ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬ (স্থগিতকৃত)]

ক মাতৃ মৃত্যুরহার হ্রাস
খ অধিকাংশ বেকার
গ কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত বৃদ্ধি
ঘ জন্মহার শূন্যের কোঠায় আনা
১৮ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের আঞ্চলিক নৃত্য 'জারি' হলো- [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬ (স্থগিতকৃত)]

ক রংপুর অঞ্চলের
খ সিলেট অঞ্চলের
গ ফরিদপুর অঞ্চলের
ঘ ঢাকা অঞ্চলের
১৯ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

পাটের জীবন রহস্য আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬ (স্থগিতকৃত)]

ক ডাঃ মাকসুদুল আলম
খ ডাঃ সফিকুল ইসলাম
গ ডাঃ মিরাজুল ইসলাম
ঘ ডাঃ মাহতাব উদ্দিন
২০ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

ভোক্তা অধিকার নিয়ে কাজ করে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬ (স্থগিতকৃত)]

ক থানা
খ টিসিবি
গ বিএসটিআই
ঘ ক্যাব