সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২

যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২’ পদের এই নিয়োগ পরীক্ষাটি বেকার যুবসমাজকে আত্মকর্মসংস্থান ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার এক সুবর্ণ সুযোগ। সাধারণত ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বাছাই সম্পন্ন হয়, যেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার বিষয়ের ওপর প্রশ্ন করা হয়। কাঙ্ক্ষিত সাফল্যের জন্য বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি পাঠ্যপুস্তক ও সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ওপর দৃঢ় প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। আত্মবিশ্বাসের সাথে নিয়মিত অধ্যয়ন ও সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব।

পূর্ণমান: 80
প্রশ্ন: 80
সময়: 60মি.
১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয়ভাগে ভাগ করা হয়? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ
২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষারীতি

বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষাীতির নাম কি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক কথ্য ভাষা
খ আদর্শ রীতি
গ আদর্শ কথ্য রীতি
ঘ আদর্শ ভাষা রীতি
৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

শীতের সঞ্চয় চাই। 'সঞ্চয়' শব্দের যুক্ত বর্ণ কোনটি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক চ, ঞ
খ ছ, চ
গ ঞ, চ
ঘ চ, ঙ
৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

নীচের কোন বানানটি সঠিক? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক বর্ষণ
খ মুমূর্ষু
গ কষ্ট
ঘ মাষ্টার
৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রত্যয়

শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক প্রথমে
খ শেষে
গ মধ্যে
ঘ যে কোন স্থানে
৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উপসর্গ

খাঁটি বাংলা উপসর্গ কয়টি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক ২০টি
খ ২১টি
গ ২২টি
ঘ ২৫টি
৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'উপশহর' কোন সমাস? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক অব্যয়ীভাব
খ তৎপুরুষ
গ কর্মধারয়
ঘ বহুব্রীহি
৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

'পরীক্ষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক পরী + ঈক্ষা
খ পরি + ঈক্ষা
গ পরী + ইক্ষা
ঘ পরি + ইক্ষা
৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

'মুষলধারে বৃষ্টি পড়ছে'- বাক্যে 'বৃষ্টি' কোন কারকে কোন বিভক্তি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক কর্তা কারকে সপ্তমী
খ কর্ম কারকে শূন্য
গ কর্তা কারকে শূন্য
ঘ করণ কারকে শূন্য
১০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য

মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এটি কোন বাক্যের উদাহরণ? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক সরল বাক্য
খ যৌগিক বাক্য
গ জটিল বাক্য
ঘ মিশ্র বাক্য
১১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিরাম বা যতি চিহ্ন

বাক্যের কোন যতিচিহ্নে থামার প্রয়োজন নেই? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক কমা
খ হাইফেন
গ দাঁড়ি
ঘ কোলন
১২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

'আকাশ' শব্দের প্রতিশব্দ কোনটি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক বিভাবরী
খ অম্বর
গ নীলাম্বু
ঘ অশনি
১৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'কোন ভাবেই যা নিবারণ করা যায় না।' এক কথায় প্রকাশ কোনটি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক অনিবার্য
খ দুর্নিবার
গ দুর্জয়
ঘ দুর্লভ
১৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'তামার বিষ' বাগধারার অর্থ কী? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক অর্থের কুপ্রভাব
খ অপচয়
গ ক্ষণস্থায়ী
ঘ কৃপণের কড়ি
১৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পারিভাষিক শব্দ

নীচের কোনটি পারিভাষিক শব্দ? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক মসজিদ
খ হাসপাতাল
গ সাময়িকী
ঘ হরতন
১৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রায় সমোচ্চারিত শব্দ / শব্দজোড়

'অণু' এবং 'অণু' এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক বানানে
খ উচ্চারণে
গ অর্থে
ঘ বানান ও অর্থে
১৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

'আবির্ভাব' শব্দের বিপরীত শব্দ কোনটি? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক অভাব
খ তিরোভাব
গ তিরোধান
ঘ ভাবাবেগ
১৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগর্থ ও প্রয়োগ

শব্দের আভিধানিক অর্থকে কী বলে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক লক্ষ্যার্থ
খ সরলার্থ
গ গৌণার্থ
ঘ বাচ্যার্থ
১৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উক্তি

প্রত্যক্ষ উক্তিতে ব্যবহৃত 'গতকাল' শব্দটির পরোক্ষ উক্তিতে কি পরিবর্তন হবে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক আগের দিন
খ পূর্ব দিন
গ ওই দিন
ঘ সেই দিন
২০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাচ্য

'বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন।' একে কোন বাচ্য বলে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২২]

ক ভাববাচ্য
খ কর্মকর্তা বাচ্য
গ কর্তৃবাচ্য
ঘ কর্মবাচ্য