প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৪ (১ম ধাপ)’ পরীক্ষাটি বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত কাঙ্ক্ষিত ও মর্যাদাপূর্ণ সুযোগ। ৮০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চার প্রধান বিষয়ে প্রশ্ন করা হয়, যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। কাঙ্ক্ষিত সফলতা অর্জনে বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি পাঠ্যপুস্তকভিত্তিক প্রস্তুতি এবং নিয়মিত মক টেস্টের চর্চা প্রার্থীদের এক ধাপ এগিয়ে রাখবে। সকলের জন্য শুভকামনা!

পূর্ণমান: 75
প্রশ্ন: 7
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘কারাগারের রোজনামচা’ এর গ্রন্থস্বত্ব কার? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক বাংলাদেশ আওয়ামী লীগ
খ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা
গ সি আর আই
ঘ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট
2 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক যোগ্যতাভিত্তিক
খ দক্ষতাভিত্তিক
গ উদ্দেশ্যভিত্তিক
ঘ বয়স কাঠামো ভিত্তিক
3 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক তারেক মাসুদ
খ মোস্তফা সরয়ার ফারুকী
গ মৃণাল সেন
ঘ হুমায়ুন আহমেদ
4 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি

২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক ১৬,৯৮,২৭,৯২১
খ ১৬,৯৮,২৫,৯২১
গ ১৬,৯৮,২৮,৯২১
ঘ ১৬,৯৬,২৮,৯২১
5 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক ২০২৩ -এ ভূষিত [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক নূরজাহান বেগম
খ ড. মোহাম্মদ জাফর ইকবাল
গ মাকসুদুল আলম
ঘ সেঁজুতি সাহা
6 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী প্রাচীন যুগ জনপদ, রাজবংশ; মধ্যযুগ

ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? [৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আসাম
খ মিজোরাম
গ ত্রিপুরা
ঘ নাগাল্যান্ড
7 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (গণপরিষদ থেকে সংবিধানের ৪র্থ ভাগ)

বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক ৩৮
খ ৪০
গ ৪১
ঘ ৪২