প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৪ (১ম ধাপ)’ পরীক্ষাটি বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত কাঙ্ক্ষিত ও মর্যাদাপূর্ণ সুযোগ। ৮০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চার প্রধান বিষয়ে প্রশ্ন করা হয়, যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। কাঙ্ক্ষিত সফলতা অর্জনে বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি পাঠ্যপুস্তকভিত্তিক প্রস্তুতি এবং নিয়মিত মক টেস্টের চর্চা প্রার্থীদের এক ধাপ এগিয়ে রাখবে। সকলের জন্য শুভকামনা!

পূর্ণমান: 75
প্রশ্ন: 20
সময়: 60মি.
1 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৮২৭
খ ২৪৮
গ ২১৭
ঘ ২২৪
2 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ সংখ্যাগত ক্ষমতা

অজানা সংখ্যাটি কত? ৪, ৬, ৯, ৬, ১৪, ৬, _______? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক ১৮
খ ১৯
গ ২০
ঘ ১৭
3 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

১ কে দুই ভাগ করলে কত হয়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক ০.৫০
খ ০.৫০০
গ সবগুলোই
ঘ ১/২
4 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

√২৮৯ এর বর্গমূল হল- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক অমূলদ
খ স্বাভাবিক
গ পূর্ণসংখ্যা
ঘ মূলদ
5 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বিন্দু, রেখা ও কোণ

একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক ২৭০°
খ ১৮০°
গ ৩৬০°
ঘ ৩০০°
6 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, ---, ৩, ১। [১৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৬
খ ৯
গ ১২
ঘ ১৫
7 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

০.১ এর বর্গমূল কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক ০.১
খ ০.০১
গ ০.২৫
ঘ ০.৩১
8 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কী কোণ? [রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১১ (টগর)]

ক সন্নিহিতকোণ
খ সরলকোণ
গ সূক্ষ্মকোণ
ঘ পূরককোণ
9 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

০.০০০১ এর বর্গমূল কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক ০.০০১
খ ১
গ ০.১
ঘ ০.০১
10 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সম্ভাবনা

১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা- [৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১/২২
খ ১/৬৪
গ ১/৬০
ঘ ২/৬৫
11 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

(2 + x) + 3 = 3(x + 2) হলে x এর মান কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক 1/3
খ - 1/3
গ 1/2
ঘ - 1/2
12 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সুদকষা/মুনাফা

শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক ২০
খ ৫
গ ১০
ঘ ১৫
13 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ পরিমিতি

একটি খোলা জলাধারের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২.৫ মিটার, ২ মিটার ও ১০০ মিটার। জলাধারটির আয়তন কত ঘনমিটার? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক ২৫
খ ১৫
গ ৫
ঘ ৫০
14 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? [১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৪৯৯৯
খ ৫৫০১
গ ৫০৫০
ঘ ৫০০১
15 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক এর স্বাভাবিক সংখ্যার গড় কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক ৪
খ ৫
গ ৬
ঘ ৭
16 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

কত মিলিয়নে ১০ কোটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক ১০০০
খ ৫০
গ ১০
ঘ ১০০
17 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

০.৪ × ০.০২ × ০.০৮ = কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক ০.০০০৬৪
খ ০.০০৬৪০৪
গ ০.০০০০৬
ঘ ০.০০৬৪
18 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সুদকষা/মুনাফা

৩,০০,০০০ টাকা ব্যাংকে রাখার (১৫/২) বছর পর আসল টাকার (৫/৪) অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক (১০০/৯)%
খ (২৫/২)%
গ (৫০/৩)%
ঘ (২৬/৩)%
19 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সুদকষা/মুনাফা

১০% হার মুনাফায় ২০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক ২৪২০ টাকা
খ ২৪০০ টাকা
গ ২২০০ টাকা
ঘ ২৪৪০ টাকা
20 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ হতে তত ছোট, সংখ্যাটি কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (১ম ধাপ)]

ক ৭৮৬
খ ৭৮০
গ ৭৮২
ঘ ৭৯০