১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)

১৪তম বিসিএস প্রিলিমিনারি (স্পেশাল-শিক্ষা) পরীক্ষাটি শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যায়ন পরীক্ষা, যা বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে সম্পন্ন হয়েছিল। সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিষয়ভিত্তিক মৌলিক অংশগুলো ভালোভাবে আয়ত্ত করা এই পরীক্ষায় সফল হওয়ার মূল চাবিকাঠি। বিগত বছরের এই প্রশ্নপত্রটি অনুশীলনের মাধ্যমে পরীক্ষার্থীরা প্রশ্নের ধরন ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে নিজেদের প্রস্তুতিকে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন।

পূর্ণমান: 100
প্রশ্ন: 20
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন বানানটি শুদ্ধ? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

বিভিসীকা
বিভীষিকা
বীভিষিকা
বীভিষীকা
2 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কার সম্পাদনায় 'সংবাদ প্রভাকর' প্রথম প্রকাশিত হয়? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

প্রমথ চৌধুরী
ঈশ্বরচন্দ্র গুপ্ত
প্যারীচাঁদ মিত্র
দীনবন্ধু মিত্র
3 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

বাংলা লিপির উৎস কি? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

সংস্কৃত লিপি
চীনা লিপি
আরবি লিপি
ব্রাহ্মী লিপি
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

মৌলিক শব্দ কোনটি? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

গোলাপ
শীতল
নেয়ে
গৌরব
5 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ডাকাবুকা
তুলসী বনের বাঘ
তামার বিষ
ঢাকের বাঁয়া
6 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ প্রাচীন যুগ

বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

দশম থেকে চতুর্দশ শতাব্দী
একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
7 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রবাদ-প্রবচন

কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

আট কপালে
উড়নচণ্ডী
ছা-পোষা
ভূশণ্ডির কাক
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

প্রমথনাথ বিশী
প্রমথ চৌধুরী
প্রেমেন্দ্র মিত্র
প্রমথ নাথ বসু
9 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

কোনটি বিশেষণ বাচক শব্দ? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

জীবন
জীবনী
জীবিকা
জীবাণু
10 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশেখর বসু
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বিহারীলাল চক্রবর্তী
11 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত- [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

সমাজ
পানি
মিছিল
নদী
12 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

“বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী”-এই কবিতাংশটুকুর কবি কে? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

বেনজীর আহমেদ
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ
শামসুর রাহমান
13 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে - [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
ভাঙার পরেই গড়ার কাজ শুরু হয়
14 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

১৯০৩-১৯৭৬
১৮৮৯-১৯৬৬
১৮৯৯-১৯৭৯
১৯১০-১৯৮৭
15 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

বর্ণ হচ্ছে- [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

শব্দের ক্ষুদ্রতম অংশ
একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
ধ্বনি নির্দেশক প্রতীক
ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
16 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কী? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

অনিষ্টে ইষ্ট লাভ
চির অশান্তি
অরাজক দেশ
সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
17 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

'আমীর হামজা' কাব্য রচনা করেন কে? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

আলাওল
ফকির গরীবুল্লাহ
সৈয়দ হামজা
রেজাউদ্দৌলা
18 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

আনোয়ার পাশা
ইস্তাম্বুল যাত্রীর পত্র
কুচবরণের কন্যে
সোনার শিকল
19 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

জগৎ মোহিনী
বসন্ত কুমারী
আয়না
মোহনী প্রেমপাস
20 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য

যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন