১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)

১৪তম বিসিএস প্রিলিমিনারি (স্পেশাল-শিক্ষা) পরীক্ষাটি শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যায়ন পরীক্ষা, যা বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে সম্পন্ন হয়েছিল। সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিষয়ভিত্তিক মৌলিক অংশগুলো ভালোভাবে আয়ত্ত করা এই পরীক্ষায় সফল হওয়ার মূল চাবিকাঠি। বিগত বছরের এই প্রশ্নপত্রটি অনুশীলনের মাধ্যমে পরীক্ষার্থীরা প্রশ্নের ধরন ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে নিজেদের প্রস্তুতিকে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন।

পূর্ণমান: 100
প্রশ্ন: 10
সময়: 60মি.
1 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

১ কিলোগ্রাম
১০ কিলোগ্রাম
১০০ কিলোগ্রাম
১০০০ কিলোগ্রাম
2 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

পদার্থের কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

শূন্যতায়
কঠিন পদার্থে
তরল পদার্থে
বায়বীয় পদার্থে
3 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য

' এভিকালচার ' বলতে কী বুঝায়? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি
পাখিপালন বিষয়াদি
বাজ পাখিপালন বিষয়াদি
উড়োজাহাজ ব্যবস্থাপনা
4 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবীর গতি, কাল্পনিক রেখাসমূহ, টেকটোনিক প্লেট, প্রাকৃতিক দুর্যোগ

বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

গাড়ির মধ্যেই বসে থাকবেন
কোনো গাছের তলায় আশ্রয় নিবেন
বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন
5 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

সাদা
কালো
লাল
ধূসর
6 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

কোথায় সাঁতার কাটা সহজ? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (অফিস সহায়ক)]

পুকুরে
বিলে
নদীতে
সাগরে
ব্যাখ্যা:
সাগরের পানির ঘনত্ব সাধারণ পানির চেয়ে বেশি কারণ এতে প্রচুর লবণ দ্রবীভূত থাকে। বেশি ঘনত্বের পানিতে প্লবতা বেশি থাকে, ফলে সাগরে সাঁতার কাটা সহজ হয়।
7 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কী গ্যাস ব্যবহার করা হয়? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

নাইট্রোজেন
হিলিয়াম
নিয়ন
অক্সিজেন
8 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

লাল
সবুজ
নীল
বেগুনি
9 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক--- [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

আসলের সমান হবে
আসলের চেয়ে বেশি হবে
আসলের চেয়ে কম হবে
আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে
10 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

প্রতিফলন
প্রতিধ্বনি
প্রতিসরণ
প্রতিসরাঙ্ক