২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি বাংলাদেশ সিভিল সার্ভিসে (BCS) ক্যারিয়ার গড়ার স্বপ্ন পূরণ ও নিজেকে যাচাই করার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, যা সম্পূর্ণ এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিতসহ বিসিএস প্রিলিমিনারি সিলেবাসের সকল মৌলিক বিষয়ের ওপর ভিত্তি করে এই পরীক্ষার প্রশ্নপত্র সাজানো হয়েছে। বিসিএস পরীক্ষায় সফল হতে বিগত বছরের এই প্রশ্নগুলো নিয়মিত অনুশীলন করা এবং এর খুঁটিনাটি বিশ্লেষণ করা যেকোনো চাকরিপ্রার্থীর প্রস্তুতির জন্য অত্যন্ত জরুরি।

পূর্ণমান: 100
প্রশ্ন: 20
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ সমার্থক শব্দ

সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দীর্ঘিকা, নদী, প্রণালী
খ শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
গ গাঙ, তটিনী, অর্ণব
ঘ স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
2 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ সমার্থক শব্দ

প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অশোক মুখোপাধ্যায়
খ জগন্নাথ চক্রবর্তী
গ মুহাম্মদ হাবিবুর রহমান
ঘ মুহম্মদ শহীদুল্লাহ
3 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ বিপরীত শব্দ

'বামেতর' শব্দটির অর্থ - [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বামচোখ
খ ডান
গ ইতর
ঘ বাম দিক
4 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ শব্দ

'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হিন্দি
খ উর্দু
গ পর্তুগিজ
ঘ গ্রিক
5 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ লিঙ্গ

নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে ----- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কল্যাণীয়াষু
খ সুচরিতেষু
গ শ্রদ্ধাস্পদাসু
ঘ প্রীতিভাজনেষু
6 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ বানান শুদ্ধিকরণ

শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন---- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
খ যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
গ স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
ঘ ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
7 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ বিরাম বা যতি চিহ্ন

নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ডিসেম্বর ১৬, ১৯৭১
খ ২৬ মার্চ, ১৯৭১
গ ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
ঘ পয়লা বৈশাখ, চৌদ্দশো সাত
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ' ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মার্চেন্ট অব ভেনিস
খ কমেডি অব এররস
গ অ্যা মিডসামার নাইটস ড্রিম
ঘ টেমিং অব দ্য শ্রু
9 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক চণ্ডীমঙ্গল
খ মনসামঙ্গল
গ ধর্মমঙ্গল
ঘ অন্নদামঙ্গল
10 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

রোহিণী- বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
খ কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
গ দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
ঘ কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
11 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কখনো উপন্যাস লেখেননি ---- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কাজী নজরুল ইসলাম
খ জীবনানন্দ দাশ
গ সুধীন্দ্রনাথ দত্ত
ঘ বুদ্ধদেব বসু
12 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

‘হ্ম’-এর বিশ্লিষ্ট রূপ - [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক + ঘ
খ ক + ষ + ণ
গ ক + ষ + ম
ঘ হ্‌ + ম
13 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ ----- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক তীরে পৌঁছার ঝক্কি
খ সঞ্চয়ের প্রবৃত্তি
গ মুমূর্ষু অবস্থা
ঘ আসন্ন বিপদ
14 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দ্বন্দ্ব সমাস
খ অব্যয়ীভাব সমাস
গ কর্মধারয় সমাস
ঘ নিত্য সমাস
15 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

' আমার সন্তান যেন থাকে দুধেভাতে' এ প্রার্থনাটি করেছে ----- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ভাঁডুদত্ত
খ চাঁদ সওদাগর
গ ঈশ্বরী পাটনী
ঘ নলকুবের
16 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা - [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শওকত ওসমান
খ জ্যোতিপ্রকাশ দত্ত
গ আখতারুজ্জামান ইলিয়াস
ঘ হাসান আজিজুল হক
17 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

' ইউসুফ-জোলেখা' প্রণয়কাব্য অনুবাদ করেছেন ----- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দৌলত উজির বাহরাম খান
খ মাগন ঠাকুর
গ আলাওল
ঘ শাহ্‌ মুহম্মদ সগীর
18 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয় ----- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক্রিয়াবাচক বিশেষ্য
খ ক্রিয়াবিশেষণ
গ ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ
ঘ ক্রিয়াবিভক্তি
19 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ সন্ধি

প্রাতরাশ এর সন্ধি- [জনপ্রশাসন মন্ত্রণালয় (ব্যক্তিগত কর্মকর্তা) ২০২৬]

ক প্রাত + রাশ
খ প্রাতঃ + আশ
গ প্রাতঃ + রাশ
ঘ প্রাত + আশ
20 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'রামগরুড়ের ছানা' কথাটির অর্থ - [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কাল্পনিক জন্তু
খ গোমড়ামুখো লোক
গ মুরগি
ঘ পুরাণোক্ত পাখি