২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি বাংলাদেশ সিভিল সার্ভিসে (BCS) ক্যারিয়ার গড়ার স্বপ্ন পূরণ ও নিজেকে যাচাই করার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, যা সম্পূর্ণ এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিতসহ বিসিএস প্রিলিমিনারি সিলেবাসের সকল মৌলিক বিষয়ের ওপর ভিত্তি করে এই পরীক্ষার প্রশ্নপত্র সাজানো হয়েছে। বিসিএস পরীক্ষায় সফল হতে বিগত বছরের এই প্রশ্নগুলো নিয়মিত অনুশীলন করা এবং এর খুঁটিনাটি বিশ্লেষণ করা যেকোনো চাকরিপ্রার্থীর প্রস্তুতির জন্য অত্যন্ত জরুরি।

পূর্ণমান: 100
প্রশ্ন: 25
সময়: 60মি.
1 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়----- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আইসোটোপ
খ আইসোমার
গ আইসোটোন
ঘ আইসোবার
2 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
খ মেমোরি চিপ হিসেবে
গ চুম্বক ক্ষেত্র হিসেবে
ঘ কার্বন ক্ষেত্র হিসেবে
3 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নিউট্রন ও প্রোটন
খ ইলেক্ট্রন ও প্রোটন
গ নিউট্রন ও পজিট্রন
ঘ ইলেক্ট্রন ও পজিট্রন
4 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ০ ডিগ্রি
খ ১০০ ডিগ্রি
গ ৪ ডিগ্রি
ঘ -৪০ ডিগ্রি
5 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মাটির পাত্র পানি থেকে তাপ শোষণ করে
খ মাটির পাত্র ভালো তাপ পরিবাহী
গ মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
ঘ মাটির পাত্র তাপ কুপরিবাহী
6 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে ------ [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পাশাপাশি দুটো দাঁতের দাগ
খ অনেকগুলো ছোট দাঁতের দাগ
গ ক্ষতস্থান থেকে প্রচুর রক্তপাত হতে থাকে
ঘ ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
7 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক তরল পদার্থ
খ বায়বীয় পদার্থ
গ কঠিন পদার্থ
ঘ নরম পদার্থ
8 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কী? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সোডিয়াম বাইকার্বোনেট
খ মনোসোডিয়াম গ্লুটামেট
গ পটাশিয়াম বাইকার্বোনেট
ঘ সোডিয়াম মনোগ্লুটামেট
9 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র ----- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক স্ফিগমোম্যানোমিটার
খ স্টেথোস্কোপ
গ কার্ডিওগ্রাফ
ঘ ইকোকার্ডিওগ্রাফ
10 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পিতল
খ হীরা
গ ইস্পাত
ঘ গ্রানাইট
11 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় ------ [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কিডনির পাথর গলাতে
খ পিত্তপাথর গলাতে
গ গলগণ্ড রোগ নির্ণয়ে
ঘ নতুন পরমাণু তৈরিতে
12 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ---- [১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক একই হয়
খ বেশি হয়
গ কম হয়
ঘ খুব কম হয়
13 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মেঘ উত্তম তাপ পরিবাহক
খ সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে
গ বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
ঘ মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে
14 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ---- [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক্রনোমিটার
খ ট্যাকোমিটার
গ হাইগ্রোমিটার
ঘ ওডোমিটার
15 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

ফনোগ্রাফ কে আবিষ্কার করেন? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রন্টজেন
খ ফ্যারাডে
গ মার্কনি
ঘ এডিসন
16 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য

'পিসিকালচার' বলতে কী বোঝায়? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হাঁস-মুরগি পালন
খ মৌমাছি পালন
গ মৎস্য চাষ
ঘ রেশম চাষ
17 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবী সৃষ্টির ইতিহাস, বিবর্তন, বিভিন্ন কালচার

যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক চন্দ্রগ্রহণ
খ সূর্যগ্রহণ
গ অমাবস্যা
ঘ পূর্ণিমা
18 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

রেক্টিফাইড স্পিরিট হলো ---- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৯০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
খ ৮০% ইথাইল অ্যালকোহল + ২০% পানি
গ ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
ঘ ৯৮% ইথাইল অ্যালকোহল + ২% পানি
19 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ - [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়
খ শূন্য ঘর নীরব থাকে
গ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
ঘ শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
20 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ ক্রমবিকাশ, কোষ, টিস্যু, জীনতত্ত্ব, অনুজীববিদ্যা

জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ----- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নিউক্লিয়াস
খ নিউক্লিওলাস
গ ক্রোমোজোম
ঘ নিউক্লিওপ্লাজম