৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ক্যারিয়ার গড়তে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের মেধা যাচাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বিজ্ঞানের মতো সিলেবাসের মৌলিক বিষয়গুলোর ওপর প্রার্থীদের সামগ্রিক দক্ষতা মূল্যায়ন করা হয়। আসন্ন বিসিএস পরীক্ষার প্রস্তুতিকে আরও সুসংহত করতে এবং প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এই বিগত বছরের প্রশ্নটি অনুশীলন করা অত্যন্ত জরুরি, যা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে রাখবে।

পূর্ণমান: 200
প্রশ্ন: 10
সময়: 120মি.
1 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নীতিবিদ্যা ও নৈতিকতা

সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
খ দাপ্তরিক কাজে কোনো অবৈধ সুবিধা গ্রহণ না করা
গ নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
ঘ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোনো নির্দেশ প্রতিপালন করা
2 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সত্য ও ন্যায়
খ সার্থকতা
গ শঠতা
ঘ অসহিষ্ণুতা
3 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নীতিবিদ্যা ও নৈতিকতা

নৈতিক শক্তির প্রধান উপাদান কি? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সততা ও নিষ্ঠা
খ কর্তব্যপরায়ণতা
গ মায়া ও মমতা
ঘ উদারতা
4 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিশ্বস্ততা
খ সৃজনশীলতা
গ নিরপেক্ষতা
ঘ জবাবদিহিতা
5 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সুশাসন, বৈশ্বিক সূচক ও প্রতিবেদন

"সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়"- উক্তিটি কার? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক এরিস্টটল
খ জন স্টুয়ার্ট মিল
গ ম্যাককরনী
ঘ মেকিয়াভেলি
6 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সুশাসন, বৈশ্বিক সূচক ও প্রতিবেদন

জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো- [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সুশাসন
খ আইনের শাসন
গ রাজনীতি
ঘ মানবাধিকার
7 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সুশাসন, বৈশ্বিক সূচক ও প্রতিবেদন

একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দায়িত্বশীলতা
খ নৈতিকতা
গ দক্ষতা
ঘ সরলতা
8 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন অধিকার, রাষ্ট্র, গণতন্ত্র ও আমলাতন্ত্র

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রাজনীতি
খ বুদ্ধিজীবী সম্প্রদায়
গ সংবাদ মাধ্যম
ঘ যুবশক্তি
9 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নীতিবিদ্যা ও নৈতিকতা

কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
খ আইনের শাসন
গ সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
ঘ অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ
10 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সুশাসন, বৈশ্বিক সূচক ও প্রতিবেদন

UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৬টি
খ ৭টি
গ ৮টি
ঘ ৯টি