৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ক্যারিয়ার গড়তে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের মেধা যাচাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বিজ্ঞানের মতো সিলেবাসের মৌলিক বিষয়গুলোর ওপর প্রার্থীদের সামগ্রিক দক্ষতা মূল্যায়ন করা হয়। আসন্ন বিসিএস পরীক্ষার প্রস্তুতিকে আরও সুসংহত করতে এবং প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এই বিগত বছরের প্রশ্নটি অনুশীলন করা অত্যন্ত জরুরি, যা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে রাখবে।

পূর্ণমান: 200
প্রশ্ন: 18
সময়: 120মি.
1 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

চা পাতায় কোন ভিটামিন থাকে? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ভিটামিন-ই
খ ভিটামিন-কে
গ ভিটামিন-বি কমপ্লেক্স
ঘ ভিটামিন-এ
2 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

আকাশে রংধনু সৃষ্টির কারণ- [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ধুলিকণা
খ বায়ুস্তর
গ বৃষ্টির কণা
ঘ অতিবেগুনি রশ্মি
3 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

তাপ ইঞ্জিনের কাজ- (Heat Engine) [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক যান্ত্রিকশক্তিকে তাপশক্তিতে রূপান্তর
খ তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
গ বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
ঘ তাপশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর
4 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৪০ - ৫০ ভাগ
খ ৬০ - ৭০ ভাগ
গ ৮০ - ৯০ ভাগ
ঘ ৩০ - ২৫ ভাগ
5 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক খনির ভেতর
খ পাহাড়ের উপর
গ মেরু অঞ্চলে
ঘ বিষুব অঞ্চলে
6 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ ক্রমবিকাশ, কোষ, টিস্যু, জীনতত্ত্ব, অনুজীববিদ্যা

নিচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ডিএনএ বা আরএনএ থাকে
খ শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে
গ স্ফটিক দানায় রূপান্তরিত (CRYSTALIZATION)
ঘ রাইবোজোম (Ribosome) থাকে
7 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

কোনটি জারক পদার্থ নয়? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হাইড্রোজেন
খ অক্সিজেন
গ ক্লোরিন
ঘ ব্রোমিন
8 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDISM)
খ রাতকানা
গ এনিমিয়া
ঘ কোয়াশিয়রকর (KWASHIORKOR)
9 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ ক্রমবিকাশ, কোষ, টিস্যু, জীনতত্ত্ব, অনুজীববিদ্যা

ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মদ্য শিল্পে (Wine industry)
খ রুটি শিল্পে (Bakery)
গ সাইট্রিক এসিড উৎপাদন
ঘ এক কোষীয় প্রোটিন (Single-cell-protein) তৈরিতে
10 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ বায়ুমন্ডল, আবহাওয়া ও জলবায়ু, বারিমন্ডল

গ্রিনহাউজ কি? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কাঁচের তৈরি ঘর
খ সবুজ আলোর আলোকিত ঘর
গ সবুজ ভবনের নাম
ঘ সবুজ গাছপালা
11 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ফিশন
খ মেসন
গ ফিউশন
ঘ ফিউশন ও মেসন
12 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ২৮০ m/s
খ ০
গ ৩৩২ m/s
ঘ ১১২০ m/s
13 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার [ATEO] ২০২৫]

ক দ্বিগুন
খ তিনগুন
গ দুইভাগের একভাগ
ঘ ছয়ভাগের একভাগ
14 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষাস্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক লাইসোজাইম (LYSOZYME)
খ গ্যাসট্রিক জুস (GASTRIC JUICE)
গ সিলিয়া (CILIA)
ঘ লিম্ফোসাইট (LYMPHOCYTES)
15 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে- [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পিছনে
খ সামনে
গ ডান পার্শ্বে
ঘ বাম পার্শ্বে
16 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক টেনে নেয়া ব্যক্তির
খ ঠেলে নেয়া ব্যক্তির
গ দু'জনের সমান কষ্ট হবে
ঘ কোনোটিই নয়
17 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
খ চিকন হাতলের ড্রাইভারকে বেশি বার ঘুরাতে হবে
গ দু'টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
ঘ কোনোটিই নয়
18 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ বায়ুমন্ডল, আবহাওয়া ও জলবায়ু, বারিমন্ডল

নিম্নের কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নাইট্রাস অক্সাইড
খ কার্বন ডাই-অক্সাইড
গ অক্সিজেন
ঘ মিথেন