৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

বাংলাদেশ সিভিল সার্ভিসে (BCS) প্রথম শ্রেণির ক্যাডার অফিসার হিসেবে ক্যারিয়ার গড়ার স্বপ্নপূরণে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, যা ২০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সরকারি কর্ম কমিশন (BPSC) প্রণীত নির্ধারিত সিলেবাস অনুযায়ী বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তিসহ মোট ১০টি বিষয়ের ওপর ভিত্তি করে প্রার্থীদের মেধা যাচাই করা হয়। এই তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে নিয়মিত অধ্যয়ন, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং সঠিক দিকনির্দেশনা মেনে নিয়মতান্ত্রিক প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক।

পূর্ণমান: 200
প্রশ্ন: 36
সময়: 120মি.
1 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) সবুজপত্র
খ খ) শনিবারের চিঠি
গ গ) কল্লোল
ঘ ঘ) ধূমকেতু
2 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) পর্তুগিজ
খ খ) হিন্দি
গ গ) গুজরাটি
ঘ ঘ) ফরাসি
3 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।' - কার রচিত পংক্তি? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) রজনীকান্ত সেন
খ খ) ইসমাইল হােসেন সিরাজী
গ গ) কামিনী রায়
ঘ ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'অর্ধচন্দ্র' এর অর্থ - [১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক গলা ধাক্কা দেয়া
খ অমাবস্যা
গ দ্বিতীয়ত
ঘ কাস্তে
5 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) অব্যয়ীভাব
খ খ) দ্বিগু
গ গ) বহুব্রীহি
ঘ ঘ) দ্বন্দ্ব
6 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'ব্যক্ত প্রেম' ও 'গুপ্ত প্রেম' কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) খেয়া
খ খ) মানসী
গ গ) কল্পনা
ঘ ঘ) সােনার তরী
7 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

নিচের কোনটি উপন্যাস নয়? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) দিবারাত্রির কাব্য
খ খ) শেষের কবিতা
গ গ) পল্লী-সমাজ
ঘ ঘ) কবিতার কথা
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

'চণ্ডীমঙ্গল' কাব্যের উপাস্য ‘চণ্ডী' কার স্ত্রী? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) জগন্নাথ
খ খ) বিষ্ণু
গ গ) প্রজাপতি
ঘ ঘ) শিব
9 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ প্রাচীন যুগ

'মরণ রে তুঁহু মম শ্যাম সমান।' - পংক্তিটির রচয়িতা- [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) বিদ্যাপতি
খ খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ গ) গােবিন্দদাস
ঘ ঘ) কৃষ্ণদাস কবিরাজ
10 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) জানিবার ইচ্ছা
খ খ) জয় করিবার ইচ্ছা
গ গ) হনন করিবার ইচ্ছা
ঘ ঘ) যুদ্ধ করিবার ইচ্ছা
11 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'খােকা' ও 'রঞ্জু' মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) কালাে বরফ
খ খ) খেলাঘর
গ গ) অনুর পাঠশালা
ঘ ঘ) জীবন আমার বােন
12 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন বানানটি শুদ্ধ? [২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মুমুর্ষু
খ মুমূর্ষু
গ মূমুর্ষু
ঘ মূমূর্ষূ
13 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য শুদ্ধিকরণ

নিচের কোন বাক্যটি প্রয়ােগগত দিক থেকে শুদ্ধ? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই।
খ খ) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
গ গ) তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।
ঘ ঘ) সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম ।
14 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি পরিবর্তন

ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) রতন
খ খ) কবাট
গ গ) পিচাশ
ঘ ঘ) মুলুক
15 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'বাঙালি ও বাঙলা সাহিত্য' গ্রন্থ কে রচনা করেছেন? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) দীনেশচন্দ্র সেন
খ খ) গোপাল হালদার
গ গ) আহমদ শরীফ
ঘ ঘ) সুকুমার সেন
16 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।'—এই মনােবাঞ্ছাটি কার? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) ভবানন্দের
খ খ) ভাঁড়ুদত্তের
গ গ) ঈশ্বরী পাটুনীর
ঘ ঘ) ফুল্লরার
17 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'অভীক' রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) নষ্টনীড়
খ খ) নামঞ্জুর গল্প
গ গ) রবিবার
ঘ ঘ) ল্যাবরেটরি
18 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

নিচের কোনটি তৎসম শব্দ? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) পছন্দ
খ খ) হিসাব
গ গ) ধূলি
ঘ ঘ) শৌখিন
19 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'চাঁদের অমাবস্যা' উপন্যাসের যুবক-শিক্ষকের নাম- [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) আবদুল কাদের
খ খ) খতিব মিয়া
গ গ) আক্কাস আলী
ঘ ঘ) আরেফ আলী
20 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি? [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) গো + অক্ষ = গবাক্ষ
খ খ) পৌ + অক = পাবক
গ গ) বি + অঙ্গ = বঙ্গ
ঘ ঘ) যতি + ইন্দ্র = যতীন্দ্র