৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

বাংলাদেশ সিভিল সার্ভিসে (BCS) প্রথম শ্রেণির ক্যাডার অফিসার হিসেবে ক্যারিয়ার গড়ার স্বপ্নপূরণে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, যা ২০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সরকারি কর্ম কমিশন (BPSC) প্রণীত নির্ধারিত সিলেবাস অনুযায়ী বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তিসহ মোট ১০টি বিষয়ের ওপর ভিত্তি করে প্রার্থীদের মেধা যাচাই করা হয়। এই তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে নিয়মিত অধ্যয়ন, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং সঠিক দিকনির্দেশনা মেনে নিয়মতান্ত্রিক প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক।

পূর্ণমান: 200
প্রশ্ন: 10
সময়: 120মি.
1 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নীতিবিদ্যা ও নৈতিকতা

জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে- [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
খ খ) সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
গ গ) সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
ঘ ঘ) দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
2 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

গণতান্ত্রিক মূল্যবােধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান- [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) নেতৃত্বের প্রতি আনুগত্য
খ খ) স্বচ্ছ নির্বাচন কমিশন
গ গ) শক্তিশালী রাজনৈতিক দল
ঘ ঘ) পরমতসহিষ্ণুতা
3 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নীতিবিদ্যা ও নৈতিকতা

'সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন- [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) ডেকার্ট
খ খ) ডেভিড হিউম
গ গ) ইমানুয়েল কান্ট
ঘ ঘ) জন লক
4 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সুশাসন, বৈশ্বিক সূচক ও প্রতিবেদন

জাতিসংঘের দুর্নীতিবিরােধী কনভেনশনের নাম- [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) UNCLOS
খ খ) UNCTAD
গ গ) UNCAC
ঘ ঘ) CEDAW
5 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সামাজিক অবক্ষয়

রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী- [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) আইনের প্রয়ােগের অভাব
খ খ) নৈতিকতা ও মূল্যবােধের অভাব
গ গ) দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা
ঘ ঘ) অসৎ নেতৃত্ব
6 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মুল্যবােধের বিকাশ ঘটে- [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) সমাজে বসবাসের মাধ্যমে
খ খ) বিদ্যালয়ে
গ গ) পরিবারে
ঘ ঘ) রাষ্ট্রের মাধ্যমে
7 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সুশাসন, বৈশ্বিক সূচক ও প্রতিবেদন

সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত' (conflict of interest)- এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে- [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে
খ খ) প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে
গ গ) সরকারি স্বার্থ জড়িত থাকে
ঘ ঘ) উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে
8 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সুশাসন, বৈশ্বিক সূচক ও প্রতিবেদন

বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে- [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
খ খ) ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
গ গ) ২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে
ঘ ঘ) উপরের সবগুলােতে
9 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সুশাসন, বৈশ্বিক সূচক ও প্রতিবেদন

অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে- [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) বিনিয়ােগ বৃদ্ধি পায়
খ খ) দুর্নীতি দূর হয়
গ গ) প্রতিষ্ঠানের সুনাম হয়
ঘ ঘ) যােগাযােগ বৃদ্ধি পায়
10 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নীতিবিদ্যা ও নৈতিকতা

যে গুণের মাধ্যমে মানুষ 'ভুল' ও 'শুদ্ধ'-এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে- [৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) সততা
খ খ) সদাচার
গ গ) কর্তব্যবােধ
ঘ ঘ) মূল্যবােধ