৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাংলাদেশের সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ার স্বপ্নদ্রষ্টাদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তীব্র প্রতিযোগিতাপূর্ণ একটি পরীক্ষা, যা ২০০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার সিলেবাসে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, গণিত এবং বিজ্ঞানসহ মোট ১০টি বিষয়ের মৌলিক ধারণা অন্তর্ভুক্ত থাকে। প্রিলিমিনারি পরীক্ষার বৈতরণী পার হয়ে পরবর্তী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং সময়োপযোগী প্রস্তুতি কৌশল অনুসরণ করা অপরিহার্য।

পূর্ণমান: 200
প্রশ্ন: 36
সময়: 120মি.
1 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

'অজর' শব্দের বিপরীত কোনটি? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অমলিন
খ বার্ধক্য
গ অমর
ঘ ব্যাধিগ্রস্ত
2 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'গড্ডলিকা প্রবাহ' বাগ্‌ধারার 'গড্ডল' শব্দের অর্থ কী? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নদী
খ স্রোত
গ ভেড়া
ঘ মশা
3 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা একাডেমির 'আধুনিক বাংলা অভিধানে'র সম্পাদক কে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আনিসুজ্জামান
খ আবু ইসহাক
গ মনসুর মুসা
ঘ জামিল চৌধুরি
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

মনোয়েল দ্যা আসসুম্পসাঁও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ২-৩ বছর
খ ৫-৭ বছর
গ ৯-১০ বছর
ঘ ১৪-১৫ বছর
5 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া
খ বানানের ঐতিহ্যকে বজায় রাখা
গ বানানের নিয়ম প্রণয়ন করা
ঘ বানানে বিকল্প বর্জন করা
6 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বর্ণের / শব্দের উচ্চারণ

পূর্ববঙ্গীয় উচ্চারণে 'স্মরণ' শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক স-এর উচ্চারণ শ হয়ে যায়
খ ণ-এর উচ্চারণ ন হয়ে যায়
গ ম-ফলার উচ্চারণ ম হয়ে যায়
ঘ শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না
7 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিভিন্ন শব্দের প্রতিশব্দ

'নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে'-এখানে 'নিত্য' শব্দের প্রতিশব্দ কোনটি? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অতিশয়
খ চিরন্তন
গ প্রকৃতি
ঘ অহরহ
8 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

অভিধানে ং, ঃ, ঁ, - এই বর্ণগুলোর অবস্থান কোথায়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক স্বরবর্ণের আগে
খ স্বরবর্ণের শেষে
গ ব্যঞ্জনবর্ণের শেষে
ঘ এদের নির্দিষ্ট অবস্থান নেই
9 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ঝরাপালক
খ রূপসী বাংলা
গ বনলতা সেন
ঘ সাতটি তারার তিমির
10 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

জসীম উদ্‌দীনের 'কবর' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বালুচর
খ রাখালী
গ ধানক্ষেত
ঘ মা যে জননী কান্দে
11 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পদ্মাবতী
খ হপ্তপয়কর
গ সিকান্দরনামা
ঘ তোহ্‌ফা
12 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'তুরস্ক-ভ্রমণ' কার লেখা? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ইসমাইল হোসেন সিরাজী
খ সৈয়দ মুজতবা আলী
গ আবু জাফর শামসুদ্দীন
ঘ শামসুদ্দীন আবুল কালাম
13 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অগ্নিবীণা
খ বিষের বাঁশি
গ ভাঙার গান
ঘ চন্দ্রবিন্দু
14 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রয়োগ-অপপ্রয়োগ

'ঐক্যমত' শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মতের ঐক্য - এভাবে সমাসসাধিত ধরলে
খ একমত+য - এভাবে প্রত্যয়সাধিত ধরলে
গ ঐক্য+মত - এভাবে উপসর্গসাধিত ধরলে
ঘ ঐক্যমত শব্দটিকে পারিভাষিক শব্দ ধরলে
15 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য শুদ্ধিকরণ

'সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না।'- এই বাক্য কী কারণে ত্রুটিপূর্ণ? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বানান ভুল আছে
খ বাক্যের পদবিন্যাস যথাযথ নয়
গ অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি
ঘ বিশেষ্য-বিশেষণের অপপ্রয়োগ ঘটেছে
16 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক তিন খণ্ডে 'বিষাদ-সিন্ধু' রচনা করেন
খ নিজের জীবনী রচনা করেন
গ জমিদারি দেখাশোনার কাজ করেছেন
ঘ বিবি কুলসুম তাঁর প্রথম স্ত্রী
17 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ণ-ত্ব বিধান

'ব্যাং' শব্দটি 'ং' দিয়ে লিখতে হবে, কারণ- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ঙ-এর হসন্ত উচ্চারণ ং হয়
খ ্যা-এর পর ং হয়
গ ' ং’ বাংলা ভাষার নিজস্ব বর্ণ
ঘ ব্যাং একটি একাক্ষর শব্দ
18 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সংস্কৃত বইয়ের অনুবাদ
খ ফারসি বইয়ের অনুবাদ
গ ইংরেজি বইয়ের অনুবাদ
ঘ পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ
19 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'আলালের ঘরের দুলাল' প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিবিধার্থ সংগ্রহ
খ সংবাদ প্রভাকর
গ মাসিক পত্রিকা
ঘ বঙ্গদর্শন
20 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?' কোন উপন্যাসে আছে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'
খ রবীন্দ্রনাথের 'গোরা'
গ শরৎচন্দ্রের 'চরিত্রহীন'
ঘ বিভূতিভূষণের 'আরণ্যক'