৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাংলাদেশের সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ার স্বপ্নদ্রষ্টাদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তীব্র প্রতিযোগিতাপূর্ণ একটি পরীক্ষা, যা ২০০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার সিলেবাসে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, গণিত এবং বিজ্ঞানসহ মোট ১০টি বিষয়ের মৌলিক ধারণা অন্তর্ভুক্ত থাকে। প্রিলিমিনারি পরীক্ষার বৈতরণী পার হয়ে পরবর্তী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং সময়োপযোগী প্রস্তুতি কৌশল অনুসরণ করা অপরিহার্য।

পূর্ণমান: 200
প্রশ্ন: 5
সময়: 120মি.
1 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ

ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলা গঠন পাওয়া যায়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সিলেট
খ দিনাজপুর
গ পার্বত্য চট্টগ্রাম
ঘ মধ্যভাগের উচ্চভূমি
2 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা ও ভূ-রাজনৈতিক গুরুত্ব

বাংলাদেশের দীর্ঘতম স্থলসীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মেঘালয়
খ আসাম
গ পশ্চিমবঙ্গ
ঘ ত্রিপুরা
3 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা ও ভূ-রাজনৈতিক গুরুত্ব

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডরের মাঝখানে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মালাক্কা ও হরমুজ প্রণালী
খ হরমুজ ও পক প্রণালী
গ সুয়েজ খাল ও জিব্রাল্টার প্রণালী
ঘ জিব্রাল্টার ও বসফরাস প্রণালী
4 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রাকৃতিক দূর্যোগ ও ব্যবস্থাপনা

বাংলাদেশের 'দুর্যোগ ব্যবস্থাপনা আইন' কবে প্রণীত হয়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ২০০৫
খ ২০০৮
গ ২০১২
ঘ ২০১৫
5 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ

কোন্ গ্যাস গ্রিন হাউস ইফেক্ট ঘটায়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হাইড্রোজেন
খ নাইট্রোজেন
গ অক্সিজেন
ঘ মিথেন