প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 'প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)' সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার এক অনন্য ও মর্যাদাপূর্ণ সুযোগ। বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ের ওপর পরীক্ষার্থীদের মূল দক্ষতা যাচাই করা হয়। নিয়মিত অনুশীলন, বিষয়ভিত্তিক প্রস্তুতি ও সঠিক দিকনির্দেশনা অনুসরণের মাধ্যমে এই পরীক্ষায় সফল হয়ে আপনার শিক্ষকতার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করুন।

পূর্ণমান: 80
প্রশ্ন: 20
সময়: 60মি.
1 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক 40°
খ 50°
গ 20°
ঘ 30°
2 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সূচক

x-³-0.001=0 হলে, x² এর মান- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক 1/100
খ 100
গ 1/10
ঘ 10
3 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক ৭৯২
খ ২০০
গ ৭০০
ঘ ৬০০
4 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লসাগু ও গসাগু

৩/৪,৪/৫,৫/৬ এর গসাগু কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক ৩০
খ ১/৩০
গ ১/৬০
ঘ ৬০
5 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সুদকষা/মুনাফা

শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক ১৫%
খ ১৬%
গ ৮%
ঘ ১২%
6 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

১-৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক ২৫
খ ৫০
গ ১০০
ঘ ১০
7 🎯 MCQ গণিত বীজগণিত ↳ উৎপাদকে বিশ্লেষণ

x2-3x+2 এর একটি উৎপাদক কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক x-3
খ x+1
গ x-1
ঘ x+2
8 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

১৫ জনের কোনো কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক ২০
খ ১৫
গ ৩০
ঘ ৪০
9 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ পরিমিতি

একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৬৪৩ বর্গমিটার
খ ১৯২ বর্গমিটার
গ ৬৪ বর্গমিটার
ঘ ৩২৩ বর্গমিটার
10 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লসাগু ও গসাগু

কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯,১২,১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক ১৮১
খ ২৪১
গ ৩৬১
ঘ ১২১
11 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বৃত্ত

একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলে - [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক চাপ
খ জ্যা
গ ব্যাস
ঘ ব্যাসার্ধ
12 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সেট ও ভেনচিত্র

৭ এর গুনিতকের সেট কোন ধরনের সেট? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক সসীম
খ ফাঁকা
গ সার্বিক
ঘ অসীম
13 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

৬০ মিটার দৈর্ঘ বিশিষ্ট একটি নলকে ৩:৭:১০ আনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটি কত মিটার? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক ৯
খ ১০
গ ৭
ঘ ৮
14 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সেট ও ভেনচিত্র

কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষর্থী গনিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক ২৫ জন
খ ২৬ জন
গ ২৩ জন
ঘ ২৪ জন
15 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ট্রেন

রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘণ্টায় ৪৫ কিমি. বেগে ধাবমান ১৫০ মি. লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক ১৩ সে.
খ ১৪ সে.
গ ১১ সে.
ঘ ১২ সে.
16 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক আয়তক্ষেত্র
খ রম্বস
গ ট্রাপিজিয়াম
ঘ বর্গক্ষেত্র
17 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় ভগ্নাংশ, লসাগু ও গসাগু

নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক ৪/৭
খ ৫/৮
গ ৭/১১
ঘ ২/৩
18 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ পরিমাপ

১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক ১১০০০০০
খ ১১০০০০
গ ১১০০০
ঘ ১১০০০০০০
19 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

৬৫৫৮ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক ৩
খ ২
গ -৩
ঘ ০
20 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

যদি x + 3y = 40 এবং y = 3x হয়, তবে y =? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক 10
খ 12
গ 18
ঘ 22