✍️ লিখিত প্রশ্ন বাংলা

“সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও
যে অস্ত্র ব্যপ্ত হলে
নক্ষত্রখচিত আকাশ থেকে আগুন ঝরবে না
মনের বসতির বুকে
মুহূর্তের অগ্ন্যুৎপাত
লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু-বিকৃত
আমাদের চেতনা জুড়ে তারা করবেনা আর্তনাদ
সেই অস্ত্র যে অস্ত্র উত্তোলিত হলে
বার বার বিধ্বস্ত হবে না ট্রয় নগরী।”

আদর্শ সমাধান ও উত্তরপত্র
যুদ্ধ ও মারণাস্ত্র মানবসভ্যতাকে ধ্বংস করে এবং অগণিত মানুষের জীবনে বয়ে আনে পঙ্গুত্ব ও করুণ আর্তনাদ। তাই ধ্বংসাত্মক মারণাস্ত্রের পরিবর্তে পৃথিবীতে আজ ভালোবাসা, শান্তি ও অহিংসার অস্ত্র প্রয়োজন, যা প্রসারিত হলে বিশ্বজুড়ে কোনো ধ্বংসযজ্ঞ ঘটবে না এবং মানবসভ্যতা নিরাপদ থাকবে।