✍️ লিখিত প্রশ্ন গণিত

ক. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

আদর্শ সমাধান ও উত্তরপত্র
অনুপাতটির রাশিদ্বয়ের যোগফল = (৭ + ৩) = ১০
কেরোসিনের পরিমাণ = (৬০ × ৭/১০) = ৪২ লিটার
পেট্রোলের পরিমাণ = (৬০ × ৩/১০) = ১৮ লিটার

মনেকরি, মিশ্রণটিতে x লিটার পেট্রোল মেশাতে হবে
প্রশ্নমতে, ৪২ : (১৮ + x) = ৩ : ৭
বা, ৪২ / (১৮ + x) = ৩ / ৭
বা, ৫৪ + ৩x = ২৯৪
বা, ৩x = ২৯৪ - ৫৪
বা, x = ২৪০ / ৩
∴ x = ৮০ লিটার

উত্তর: ৮০ লিটার।