✍️ লিখিত প্রশ্ন গণিত

খ. একজন বিক্রেতা একটি পণ্য ৩০% ছাড় দিয়ে বিক্রয় করায় তার ১৬% লোকসান হলো। পণ্যটি ১০% ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ হবে?

আদর্শ সমাধান ও উত্তরপত্র
১৬% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১৬) = ৮৪ টাকা
৩০% ছাড়ে বিক্রয়মূল্য (১০০ - ৩০) = ৭০ টাকা
বিক্রয়মূল্য ৭০ টাকা হলে ধার্যমূল্য ১০০ টাকা
" ১ " " " ১০০ / ৭০
" ৮৪ " " " (১০০ × ৮৪) / ৭০ = ১২০ টাকা

ধার্যমূল্য ১২০ টাকা হলে, ১০% ছাড়ে বিক্রয়মূল্য = (১২০ - ১২০ × ১০/১০০) = ১০৮ টাকা
নির্ণেয় লাভ (১০৮ - ১০০) = ৮ টাকা

উত্তর: ৮% বা ৮ টাকা লাভ।