৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাংলাদেশের সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ার স্বপ্নদ্রষ্টাদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তীব্র প্রতিযোগিতাপূর্ণ একটি পরীক্ষা, যা ২০০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার সিলেবাসে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, গণিত এবং বিজ্ঞানসহ মোট ১০টি বিষয়ের মৌলিক ধারণা অন্তর্ভুক্ত থাকে। প্রিলিমিনারি পরীক্ষার বৈতরণী পার হয়ে পরবর্তী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং সময়োপযোগী প্রস্তুতি কৌশল অনুসরণ করা অপরিহার্য।

পূর্ণমান: 200
প্রশ্ন: 33
সময়: 120মি.
1 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (গণপরিষদ থেকে সংবিধানের ৪র্থ ভাগ)

'সরকারি নিয়োগ-লাভে সুযোগের সমতা'-বিষয়টি সংবিধান মতে- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নৈতিক বিষয়
খ মানবাধিকার
গ মৌলিক অধিকার
ঘ নিয়োগ ও কর্মের শর্ত
2 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (গণপরিষদ থেকে সংবিধানের ৪র্থ ভাগ)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? [৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অনুচ্ছেদ ১৩
খ অনুচ্ছেদ ১৮
গ অনুচ্ছেদ ২০
ঘ অনুচ্ছেদ ২৫
3 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (গণপরিষদ থেকে সংবিধানের ৪র্থ ভাগ)

বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা
খ মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা
গ প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা
ঘ উপরের সবকটি
4 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের কৃষিজ সম্পদ

বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক চুনাপাথর
খ কাঁচবালি
গ কয়লা
ঘ খনিজ লবণ
5 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের অর্থনীতি

ক্ষুদ্রঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দারিদ্র হ্রাস করে
খ ভিক্ষাবৃত্তি হ্রাস করে
গ নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে
ঘ নারীর অংশগ্রহণ হ্রাস করে
6 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের শিল্প ও বাণিজ্য

বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড
খ যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড
গ পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড
ঘ ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড
7 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দৈনিক ইত্তেফাক
খ বাংলাদেশ অবজার্ভার
গ দৈনিক গণকণ্ঠ
ঘ বাংলাদেশ টাইমস
8 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৯৫২
খ ১৯৫৪
গ ১৯৫৬
ঘ ১৯৬৯
9 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

'তমদ্দুন মজলিস'-এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রসায়ন বিজ্ঞান
খ গণিত
গ ইতিহাস
ঘ পদার্থ বিজ্ঞান
10 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের অর্থনীতি

বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া
খ অভ্যন্তরীণ জ্বালানীর মূল্যবৃদ্ধি
গ দুর্বল মুদ্রানীতি
ঘ টাকার অবমূল্যায়ন
11 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের অর্থনীতি

অর্থ পাচারের কারণ নয় কোনটি? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করা
খ কর ফাঁকি না দেয়া
গ কোম্পানির মুনাফা লুকানো
ঘ দেশে বিনিয়োগ পরিস্থিতি না থাকা
12 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান 'জল্লাদের দরবার' এর রচয়িতা কে ছিলেন? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কল্যাণ মিত্র
খ রাজু আহমেদ
গ এম আর আকতার মুকুল
ঘ নারায়ণ ঘোষ (মিতা)
13 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (সংবিধানের ৫ম ভাগ থেকে সংবিধানের শেষ পর্যন্ত)

বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক প্রেসিডেন্ট
খ জাতীয় সংসদ
গ বাংলাদেশ সুপ্রীম কোর্ট
ঘ হাই কোর্ট
14 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা হলো- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ০৬-০৮ শতাংশ
খ ০১-০৫ শতাংশ
গ ০৯-১২ শতাংশ
ঘ ১৩-১৫ শতাংশ
15 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (সংবিধানের ৫ম ভাগ থেকে সংবিধানের শেষ পর্যন্ত)

কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? [৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অনুচ্ছেদ ৭
খ অনুচ্ছেল ৭(ক)
গ অনুচ্ছেদ ৭(খ)
ঘ অনুচ্ছেদ ৮
16 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারী করা হয়েছে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৫ বার
খ ৩ বার
গ ৪ বার
ঘ ৭ বার
17 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সাকিব-আল-হাসান
খ মমিনুল হক
গ নাজমুল হোসেন শান্ত
ঘ মুশফিকুর রহিম
18 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি

বর্তমানে পৃথিবীর কোন্ দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সৌদি আরব
খ মালয়েশিয়া
গ সংযুক্ত আরব আমিরাত
ঘ ইতালি
19 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয়- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ায়
খ যুক্তরাষ্ট্র ও ভারতে
গ যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে
ঘ শ্রীলংকা ও ফিলিপাইনে
20 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সরকার ব্যবস্থা

বাংলাদেশের প্রশাসনিক কাঠামো- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিকেন্দ্রীভূত
খ ফেডারেল
গ রাজতান্ত্রিক
ঘ কেন্দ্রীভূত