৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাংলাদেশের সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ার স্বপ্নদ্রষ্টাদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তীব্র প্রতিযোগিতাপূর্ণ একটি পরীক্ষা, যা ২০০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার সিলেবাসে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, গণিত এবং বিজ্ঞানসহ মোট ১০টি বিষয়ের মৌলিক ধারণা অন্তর্ভুক্ত থাকে। প্রিলিমিনারি পরীক্ষার বৈতরণী পার হয়ে পরবর্তী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং সময়োপযোগী প্রস্তুতি কৌশল অনুসরণ করা অপরিহার্য।

পূর্ণমান: 200
প্রশ্ন: 21
সময়: 120মি.
1 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

যখন দুটি বস্তুর সংঘর্ষ হয় এবং তারা একসাথে লেগে থাকে, তখন তাকে কোন ধরনের সংঘর্ষ বলে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক স্থিতিস্থাপক সংঘর্ষ
খ প্লাস্টিক সংঘর্ষ
গ অস্থিতিস্থাপক সংঘর্ষ
ঘ ঘর্ষনীয় সংঘর্ষ
2 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবী সৃষ্টির ইতিহাস, বিবর্তন, বিভিন্ন কালচার

পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে একটি নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন ঘটে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ডপলার ইফেক্ট
খ রেডশিক্ট
গ কসমিক
ঘ প্যারালেক্স
3 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবী সৃষ্টির ইতিহাস, বিবর্তন, বিভিন্ন কালচার

কনরাড বিযুক্তি ভূ-অভ্যন্তরের কোন স্তরসমূহের মাঝে অবস্থান করে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সিয়াল ও সিমা
খ অশ্বমণ্ডল ও গুরুমণ্ডল
গ গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল
ঘ সিমা ও অশ্বমণ্ডল
4 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ বায়ুমন্ডল, আবহাওয়া ও জলবায়ু, বারিমন্ডল

এল নিনো বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ায় কীভাবে প্রভাব ফেলে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শীতকালীন তাপমাত্রা বৃদ্ধি
খ বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি করে
গ গ্রীষ্মকালীন তাপমাত্রা কমায়
ঘ ঘূর্ণিঝড় বৃদ্ধি পায়
5 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ বায়ুমন্ডল, আবহাওয়া ও জলবায়ু, বারিমন্ডল

বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর অবস্থান করে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ট্রপোমণ্ডল
খ থার্মোমণ্ডল
গ স্ট্র্যাটোমণ্ডল
ঘ মেসোমণ্ডল
6 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবীর গতি, কাল্পনিক রেখাসমূহ, টেকটোনিক প্লেট, প্রাকৃতিক দুর্যোগ

প্রতি ৩০° দ্রাঘিমার স্থানান্তরে সময়ের ব্যবধান কত মিনিট হয়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৫ মিনিট
খ ৩০ মিনিট
গ ৬০ মিনিট
ঘ ১২০ মিনিট
7 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবীর গতি, কাল্পনিক রেখাসমূহ, টেকটোনিক প্লেট, প্রাকৃতিক দুর্যোগ

হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষে হয়েছে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ইউরেশিয়ান ও আফ্রিকান
খ ইন্দোঅস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান
গ আমেরিকান ও ইউরেশিয়ান
ঘ প্যাসিফিক ও ইন্দোঅস্ট্রেলিয়ান
8 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

ফিটকিরিতে কত অণু পানি থাকে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ২৪
খ ১৫
গ ০৭
ঘ ০৫
9 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবী সৃষ্টির ইতিহাস, বিবর্তন, বিভিন্ন কালচার

কোন গ্রহে 'Curiosity' মহাকাশযানটি প্রেরণ করা হয়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শনি
খ মঙ্গল
গ বৃহস্পতি
ঘ ইউরেনাস
10 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

'Necessary evil' কোনটি? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক প্রস্বেদন
খ অভিস্রবন
গ ব্যাপন
ঘ শোষণ
11 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

EPI-এর পূর্ণরূপ কী? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক Extended Program on immunization
খ Expanded program on immunization
গ Essential polio immunization
ঘ Extended pediatric immunization
12 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

আল্ট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ০.০১-০১ মেগাহার্জ
খ ০১-১০ মেগাহার্জ
গ ১০-২০ মেগাহার্জ
ঘ ২০-৩০ মেগাহার্জ
13 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

ইথার সম্বন্ধে কোনটি মিথ্যা? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক এটি একটি রাসায়নিক তরল পদার্থ
খ এটি একটি কাল্পনিক মাধ্যম যা মহাবিশ্বে সর্বত্র বিরাজমান ছিল
গ এ মাধ্যম ছাড়া তাড়িৎ চৌম্বক তরঙ্গ সঞ্চালন সম্ভব নয়
ঘ এ কাল্পনিক মাধ্যমটির স্থিতিস্থাপক ধর্ম ছিলো
14 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

বিরল ভূতল খনিজ (Rare-Earth Minerals) সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক এর মধ্যে ১৫টি ধাতু রয়েছে
খ লিথিয়াম এই খনিজের মধ্যে অন্যতম সদস্য
গ এর অসাধারণ চৌম্বক ধর্ম রয়েছে
ঘ ইউক্রেন এ খনিজ উৎপাদনে শীর্ষ অবস্থানে আছে
15 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

তরঙ্গের বেলায় কোন্‌টি সত্য? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক তড়িৎ চৌম্বকতরঙ্গ আলোর বেগে গমন করে
খ শব্দতরঙ্গ একধরনের তড়িৎ চৌম্বকতরঙ্গ
গ সকল তরঙ্গেই প্রতিফলন-প্রতিসরণ হয় না
ঘ তরঙ্গবেগ হলো এর কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত
16 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

হিগের কণার (Higgs Particle) প্রকৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক স্যার জগদীশ চন্দ্র বসু
খ সত্যেন্দ্র নাথ বসু
গ প্রফেসর জামাল নজরুল ইসলাম
ঘ ড. কুদরত-ই-খুদা
17 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে- [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ফিশন বিক্রিয়া
খ ফিউশন বিক্রিয়া
গ ফিশন ও ফিউশন উভয়টিই
ঘ সাধারণ রাসায়নিক বিক্রিয়া
18 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

কোনটি শরীরে নাইট্রোজেন সরবরাহ করে? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক খনিজ লবণ
খ ভিটামিন
গ স্নেহ
ঘ আমিষ
19 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবী সৃষ্টির ইতিহাস, বিবর্তন, বিভিন্ন কালচার

কোন স্পেস টেলিস্কোপ ২০২১ সালে হাবল টেলিস্কোপের স্থলাভিষিক্ত হয়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক জেমস ওয়েব
খ পাথ ফাইন্ডার
গ স্পিটজার
ঘ জন কেপলার
20 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

কোন ধাতু পানিতে ফেললে আগুন ধরে যায়? [৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সোডিয়াম
খ ম্যাগনেসিয়াম
গ রেডিয়াম
ঘ ইউরেনিয়াম