পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)-এর 'পরিদর্শক' পদের নিয়োগ পরীক্ষাটি সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত কাঙ্ক্ষিত ও সম্মানজনক সুযোগ, যা প্রাথমিক ধাপে এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের পাশাপাশি মাদক সংক্রান্ত বিশেষ আইন ও সংশ্লিষ্ট বিষয়াবলির ওপর সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া আবশ্যক। সঠিক সময় ব্যবস্থাপনা, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং নিয়মিত মডেল টেস্ট অনুশীলনের মাধ্যমে এ প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে এগিয়ে রেখে স্বপ্নের ক্যারিয়ার গড়া সম্ভব।

পূর্ণমান: 100
প্রশ্ন: 18
সময়: 60মি.
১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

কোনটি সহমৌলিক জোড়া? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক ৫২, ৯৭
খ ৬৩, ৯১
গ ২৭, ৫৪
ঘ ১৮৯, ২৯০
২ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

৬ কেজি চালের ৬% কত কেজি? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক ৯/৫০ কেজি
খ ১২/২৫ কেজি
গ ৯/২৫ কেজি
ঘ ৬/২৫ কেজি
৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

একটি দ্রব্য ৪৪১ টাকায় বিক্রয় করায় ৯ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক ২%
খ ৪%
গ ৫%
ঘ ৭%
৪ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

যদি $x - y = 8$ এবং $xy = 50$ হয়, তবে $x^3 - y^3 - 16(x - y)^2$ এর মান কত? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক 240
খ 688
গ 1048
ঘ 2736
৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

একটি সংখ্যার ২৭% হতে ২৭ বিয়োগ করলে বিয়োগফল ২৭ হয়। সংখ্যাটি কত? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক ১৫৪
খ ২৫৪
গ ২৭০
ঘ ২০০
৬ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৯৩ হলে সংখ্যা দুটির যোগফল কত? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক ১৮৬
খ ১৯৩
গ ৯৩
ঘ কোনোটিই নয়
৭ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় ভগ্নাংশ, লসাগু ও গসাগু

$3x^2y + 6xy^2$ এবং $9x^4y^2 - 36x^2y^4$ এর গ.সা.গু. কত? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক $3xy$
খ $3x^2y^2$
গ $3xy(x + 2y)$
ঘ $3x^2y^2(x + 2y)$
৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

একটি বাঁশের এক-তৃতীয়াংশ মাটিতে, অর্ধাংশ পানিতে এবং বাকি ১০ ফুট পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক ৭২ ফুট
খ ৮৪ ফুট
গ ৬০ ফুট
ঘ ৯৬ ফুট
৯ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার হলে কর্ণ কত? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক ৪১.৬৮ মিটার
খ ৩২.৮৬ মিটার
গ ২৯.৮৬ মিটার
ঘ ২৯.৬৮ মিটার
১০ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সম্ভাবনা

১ হতে ৫০-এর মধ্যে দৈবচয়নে একটি সংখ্যা নিলে তা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক ৭/১৫
খ ৭/১০
গ ৪/১৫
ঘ ৩/১০
১১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

১৯৯০ কে রোমান সংখ্যায় লিখলে কী হবে? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক MMCXX
খ MCMXX
গ MCMCX
ঘ MCMXC
১২ 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ সমস্যা সমাধান (Clock, Calendar, সংখ্যা থেকে ঐকিক নিয়ম)

১০টা ১০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী প্রবৃদ্ধ কোণ কত? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

⚠️ এই প্রশ্নটি বাতিল করা হয়েছে
ক ১৮৭.৫°
খ ১৭০°
গ ১৯০°
ঘ ১৯৬°
১৩ 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ ভাষাগত যৌক্তিক বিচার

Which one is dissimilar? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক Into
খ But
গ As
ঘ Though
১৪ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ পরিমিতি

সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু ২০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক ৪৪%
খ ৪০%
গ ৩৬%
ঘ ২০%
১৫ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

$4x^2 - 4x - 1 = 0$ সমীকরণের মূলদ্বয়ের অন্তর কত? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক $\sqrt{2}$
খ ২
গ ১/২
ঘ ১/৪
১৬ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ উৎপাদকে বিশ্লেষণ

$x^2 - 1 + 2y - y^2$ এর উৎপাদক কোনটি? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক $x + y + 1$
খ $y - x - 1$
গ $-x - y - 1$
ঘ $x - 1 + y$
১৭ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

ত্রিভুজের সন্নিহিত বাহু ২৬ মিটার ও $14\sqrt{2}$ মিটার এবং ক্ষেত্রফল ১৮২ বর্গমিটার হলে অন্তর্গত কোণ কত? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক $15^\circ$
খ $30^\circ$
গ $45^\circ$
ঘ $60^\circ$
১৮ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ১৩৫° হলে বাহুর সংখ্যা কত? [পরিদর্শক - মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৬]

ক ৪
খ ৫
গ ৬
ঘ ৮