চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
সকল বিষয় এর প্রশ্নসমূহ ✍️ শুধুমাত্র লিখিত (535 টি)
২২৯ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য

খ. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সর্বপ্রথম ও সর্বশেষ শত্রুমুক্ত জেলা দুটির নাম লিখুন। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
যশোর; ঢাকা।
২৩০ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য

ক. 'Concert For Bangladesh' আয়োজন করেছিলেন কে? এটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন; মার্কিন যুক্তরাষ্ট্র।
২৩১ ✍️ লিখিত গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

ঘ. $x + \frac{1}{x} = 2$ হলে $\frac{x}{x^2-x+1}$ এর মান কত? [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
দেওয়া আছে, $x + \frac{1}{x} = 2$
$\R→ \frac{x^2+1}{x} = 2$
$\R→ x^2 + 1 = 2x$

প্রদত্ত রাশি $= \frac{x}{x^2-x+1}$
$= \frac{x}{x^2+1-x}$
$= \frac{x}{2x-x} = \frac{x}{x} = 1$
২৩২ ✍️ লিখিত গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় ভগ্নাংশ, লসাগু ও গসাগু

গ. সরল করুন: $\frac{1}{x+2y} + \frac{1}{x-2y} - \frac{2x}{x^2-4y^2}$ [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
$\frac{1}{x+2y} + \frac{1}{x-2y} - \frac{2x}{x^2-4y^2}$
$= \frac{(x-2y) + (x+2y) - 2x}{(x+2y)(x-2y)}$
$= \frac{x - 2y + x + 2y - 2x}{x^2-4y^2}$
$= \frac{2x - 2x}{x^2-4y^2}$
$= \frac{0}{x^2-4y^2}$
$= 0$ (Ans).
২৩৩ ✍️ লিখিত গণিত পাটিগণিত ↳ শতকরা

খ. ফারুক যে টাকা নিয়ে বাজারে গিয়েছে তা দিয়ে ৫০টি আপেল বা ৪০টি নাসপাতি কিনতে পারে। সে ১০% টাকা বাসাভাড়ার জন্য রেখে ২০টি নাসপাতি কিনে। অবশিষ্ট টাকা দিয়ে সে কয়টি আপেল কিনতে পারবে? [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
ধরি, ফারুকের মোট টাকা = ১০০
৫০টি আপেলের দাম = ৫০ টি আপেলের দাম = ১০০ টাকা
∴ ৫০টি আপেলের দাম = ১০০ টাকা
১টি আপেলের দাম = $\frac{১০০}{৫০} = ২$ টাকা

আবার, ৪০টি নাশপাতির দাম = ১০০ টাকা
১টি নাশপাতির দাম = $\frac{১০০}{৪০} = ২.৫০$ টাকা
বাসা ভাড়ার জন্য রাখে $= ১০০ \times \frac{১০}{১০০} = ১০$ টাকা
১টি নাশপাতির দাম = ২.৫০ টাকা
∴ ২০টি নাশপাতির দাম $= (২.৫০ \times ২০) = ৫০$ টাকা

২০টি নাশপাতি কেনার পর অবশিষ্ট থাকে $= ১০০ - (১০ + ৫০) = ৪০$ টাকা

আবার, ২ টাকায় কিনতে পারে = ১টি আপেল
∴ ৪০ টাকায় কিনতে পারে $= \frac{৪০}{২} = ২০$টি আপেল।
উত্তর: ২০টি।
২৩৪ ✍️ লিখিত গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

ক. যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মিনিট এবং রহিমের ৩০ মিনিট সময় লাগে, তবে উভয়ের একত্রে কত মিনিটে ঐ কাজ সম্পন্ন করতে পারবে? [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
করিম ৪৫ মিনিটে করে ১ অংশ
১ মিনিটে করে $\frac{১}{৪৫}$ অংশ

আবার, রহিম ৩০ মিনিটে করে ১ অংশ
১ মিনিটে করে $\frac{১}{৩০}$ অংশ
∴ রহিম ও করিম ১ মিনিটে করে $= (\frac{১}{৪৫} + \frac{১}{৩০})$ অংশ
$= \frac{২+৩}{৯০} = \frac{৫}{৯০} = \frac{১}{১৮}$ অংশ

উভয় $\frac{১}{১৮}$ অংশ করে = ১ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ করে = $(১৮ \times ১) = ১৮$ মিনিটে।
উত্তর: ১৮ মিনিট।
২৩৫ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য ↳ প্রবাদ-প্রবচন

ঙ. অতি লোভে তাঁতি নষ্ট। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
Grasp all, lose all.
২৩৬ ✍️ লিখিত ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Identification of Tense

ঘ. শিক্ষক আসার আগে ছাত্ররা কাজটি শেষ করেছিল। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
The students had finished the work before the teacher came.
২৩৭ ✍️ লিখিত ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Identification of Tense

গ. আমরা দুই ঘণ্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
We have been waiting for you for two hours.
২৩৮ ✍️ লিখিত ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Identification of Tense

খ. তারা ইতোমধ্যে কাজটি শেষ করেছে। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
They have already done the work.
২৩৯ ✍️ লিখিত ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Identification of Tense

ক. সে এখন তার ঘরে পড়াশোনা করছে। [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
He is studying in his room now.
২৪০ ✍️ লিখিত ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Voice (Active and Passive Voice)

ছ. Change into passive voice: He was reading a book. [জুডিসিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
A book was being read by him.