সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামে 'সহকারী পরিচালক (প্রশাসন)' পদে চাকরিপ্রত্যাশীদের জন্য এটি একটি মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় সুযোগ। এই নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে সাধারণত এমসিকিউ (MCQ) পদ্ধতিতে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে প্রশাসন, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ের ওপর প্রশ্ন করা হয়। সফলভাবে প্রস্তুতি নিতে হলে বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি প্রশাসনিক ও পরিবেশগত বিভিন্ন বিষয়ে গভীর ধারণা অর্জন করা অত্যন্ত জরুরি। আত্মবিশ্বাস ও সঠিক রুটিন মেনে প্রস্তুতি নিলে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব; আপনাদের সকলের জন্য শুভকামনা।

পূর্ণমান: 100
প্রশ্ন: 25
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য

এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য হয়, তাকে কী বাক্য বলে? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক সরল
খ জটিল
গ যৌগিক
ঘ মিশ্র বাক্য
2 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

রূঢ় বা রূঢ়ি শব্দ কোনটি? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক পঙ্কজ
খ অন্নদা
গ মিতালি
ঘ জলদ
3 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ লিঙ্গ

কোন শব্দটি আত্মীয়বাচক নয়? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক শিক্ষিকা
খ মাতা
গ দাদি
ঘ চাচ্চি
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

হ্, র্, ল্, ব্ – এগুলোকে কী বলা হয়? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক উষ্মবর্ণ
খ তালব্যবর্ণ
গ অন্তঃস্থবর্ণ
ঘ তাড়নজাতবর্ণ
5 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

কোনটি তৎসম শব্দ? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক গ্রাহ
খ কুড়ি
গ কলম
ঘ লাঠি
6 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা ভাষার প্রথম আঞ্চলিক ভাষার উপন্যাস কোনটি? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক হুতোম প্যাঁচার নকশা
খ কপালকুণ্ডলা
গ আলালের ঘরের দুলাল
ঘ আরণ্যক
7 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

'কেন্দ্র' কোন ভাষার শব্দ? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক চীনা
খ জাপানি
গ গ্রিক
ঘ রুশ
8 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ দ্বিরুক্ত শব্দ / দ্বিত্ব শব্দ

দ্বিরুক্তযুক্ত শব্দদ্বির কোনটি? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক ঝাঁকে ঝাঁকে
খ হায় হায়
গ ধুমধুম
ঘ কর কর
9 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উপসর্গ

'ঈষৎ' অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দ? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক আকাঁচা
খ উপকূল
গ অনভিজ্ঞ
ঘ আরক্ত
10 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক গ্রামছাড়া
খ গায়েপড়া
গ ধানখেত
ঘ গরুর গাড়ি
11 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষারীতি

প্রমিত ভাষা কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক অনানুষ্ঠানিক
খ আনুষ্ঠানিক
গ লিখিত
ঘ কথ্য
12 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক বিদ্যাসাগর
খ রামমোহন রায়
গ মনো এল দা আসসুম্পসাঁউ
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
13 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'রোগগ্রস্ত' অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক বেতো
খ কানাই
গ চোরা
ঘ গেঁয়ো
14 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'একগুঁয়ে' ভাবটি কোন বাক্যে প্রকাশ পেয়েছে? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক উড়নচণ্ডী
খ গোঁফখেজুরে
গ রাঘব বোয়াল
ঘ গোঁয়ার গোবিন্দ
15 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

পৃথিবীতে ভাষা আছে কতটি? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক তিন হাজারের অধিক
খ আড়াই হাজার
গ সাত হাজারের অধিক
ঘ পাঁচ হাজারের অধিক
16 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সংখ্যাবাচক শব্দ

কোন সংখ্যাবাচক শব্দটি পূরণবাচক? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক ১
খ এক
গ প্রথম
ঘ পহেলা
17 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ প্রাচীন যুগ

চর্যাপদ কেন রচিত হয়েছিল? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক গুণকীর্তনের জন্য
খ শাসনের জন্য
গ ধর্মচর্চার জন্য
ঘ বিয়ে অনুষ্ঠানের জন্য
18 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি কে? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক মুকুন্দরাম চক্রবর্তী
খ অনন্তদাস
গ ভারতচন্দ্র রায় গুণাকর
ঘ ঈশ্বরচন্দ্র গুপ্ত
19 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক আলাওল
খ শাহ মুহম্মদ সগীর
গ দৌলত কাজী
ঘ আবদুল হাকিম
20 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? [সহকারী পরিচালক (প্রশাসন) - বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ২০২৬]

ক বঙ্গদর্শন
খ সাধনা
গ সমকাল
ঘ ধূমকেতু