চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
সকল বিষয় এর প্রশ্নসমূহ ✍️ শুধুমাত্র লিখিত (34 টি)
ফিল্টার রিসেট
25 ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ ব্যাকরণ

ঞ) বাক্যের কয়টি গুণ আছে ও কী কী? [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (অফিস সহায়ক)]

লিখিত সমাধান ও উত্তরপত্র
৩টি। যথা: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা।
26 ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ ব্যাকরণ

ঝ) বাক্য সংশোধন করুন: তিনি একজন কৃতি পুরুষ [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (অফিস সহায়ক)]

লিখিত সমাধান ও উত্তরপত্র
তিনি একজন কীর্তিমান পুরুষ।
27 ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ ব্যাকরণ

জ) শূন্যস্থান পূরণ করুন: দাও ফিরে সে ...., লও এ ...। [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (অফিস সহায়ক)]

লিখিত সমাধান ও উত্তরপত্র
অরণ্য, নগর।
28 ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ ব্যাকরণ

ছ) কারক ও বিভক্তি নির্ণয় করুন: গুণহীনে ত্যাগ কর। [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (অফিস সহায়ক)]

লিখিত সমাধান ও উত্তরপত্র
কর্মে ৭মী।
29 ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ ব্যাকরণ

চ) বাক্য সংকোচন করুন: কুবেরের ধন রক্ষক। [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (অফিস সহায়ক)]

লিখিত সমাধান ও উত্তরপত্র
যক্ষ।
30 ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ ব্যাকরণ

ঙ) বিপরীত শব্দ লিখুন: সৌম্য [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (অফিস সহায়ক)]

লিখিত সমাধান ও উত্তরপত্র
উগ্র।
31 ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ ব্যাকরণ

ঘ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন: শশব্যস্ত [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (অফিস সহায়ক)]

লিখিত সমাধান ও উত্তরপত্র
শশের মতো ব্যস্ত = শশব্যস্ত (উপমান কর্মধারয় সমাস)।
32 ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ ব্যাকরণ

গ) সন্ধি-বিচ্ছেদ করুন: তথৈবচ [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (অফিস সহায়ক)]

লিখিত সমাধান ও উত্তরপত্র
তথা+এবচ।
33 ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ ব্যাকরণ

খ) বিশিষ্ট অর্থে বাক্যে প্রয়োগ দেখান: লগন চাঁদ [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (অফিস সহায়ক)]

লিখিত সমাধান ও উত্তরপত্র
লগন চাঁদ (ভাগ্যবান): এম.এ পাশ করার আগেই যার ভালো চাকরি হয়েছে, সে তো যথার্থই লগন চাঁদ।
34 ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ ব্যাকরণ

ক) শুদ্ধ বানান লিখুন: শুশ্রূসা [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (অফিস সহায়ক)]

লিখিত সমাধান ও উত্তরপত্র
শুশ্রূষা।