প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - শরৎ)

পূর্ণমান: 80
প্রশ্ন: 15
সময়: 60মি.
1 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

পিতা ও দুই সন্তানের গড় বয়স ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (করতোয়া)]

ক ২০ বছর
খ ৩০ বছর
গ ৪০ বছর
ঘ ৫০ বছর
2 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বৃত্ত

দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ --- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - শরৎ)]

ক সরল কোণ
খ সমকোণ
গ স্থুল কোণ
ঘ সূক্ষ্মকোণ
3 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

এক কুড়ি কলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কলা ৩৬ টাকায় বিক্রয় করা হল। শতকরা কত টাকা লাভ হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - শরৎ)]

ক ১০%
খ ১৫%
গ ২০%
ঘ ২৫%
4 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

৭, ১০, ১৬, ২৮, ৫২ -------- ধারাটির পরবর্তী সংখ্যা কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - শরৎ)]

ক ৭৪
খ ১০০
গ ১০৪
ঘ ১৫০
5 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে ---- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (ইছামতি)]

ক রম্বস
খ বর্গক্ষেত্র
গ আয়তক্ষেত্র
ঘ ট্রাপিজিয়াম
6 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - শরৎ)]

ক ৭ দিন
খ ৯ দিন
গ ৫ দিন
ঘ ৬ দিন
7 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

করিমের আয় রহিমের আয় অপেক্ষা ২৫% বেশি। রহিমের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - শরৎ)]

ক ২০%
খ ২৫%
গ ৭৫%
ঘ ১৫%
8 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

এক ডজন আম ৩৬ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - শরৎ)]

ক ৫ টাকা
খ ৬ টাকা
গ ৮ টাকা
ঘ ৯ টাকা
9 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেতন বেশি পেলে খ এর বেতন কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (ঢাকা বিভাগ)]

ক ৯০০ টাকা
খ ১০০০ টাকা
গ ১১০০ টাকা
ঘ ১৬০০ টাকা
10 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

(x+5)(x-3)=কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - শরৎ)]

ক x2+8x+15
খ x2-15
গ x2+2x-15
ঘ x2+2x+15
11 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর। বালকদের গড় বয়স ১৫.৫ বছর হলে, বালিকাদের গড় বয়স কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - শরৎ)]

ক ১৪ বছর
খ ১৪ বছর ৪ মাস
গ ১৪ বছর ৬ মাস
ঘ ১৪ বছর ৮ মাস
12 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

দুটি রাশির অনুপাত ৮ঃ ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (কপোতাক্ষ)]

ক ১৫০
খ ৭৫
গ ৪৫
ঘ ১৫
13 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

১, ৫, ১৩, ২৯, ৬১ -----ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (ইছামতি)]

ক ৭৬
খ ১০২
গ ১০৬
ঘ ১২৫
14 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার --- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - শরৎ)]

ক ৫৩%
খ ৬১%
গ ৬০%
ঘ ৬৫%
15 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - শরৎ)]

ক 2
খ 4
গ 5
ঘ 3