প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দাজলা)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের (দাজলা অঞ্চলের) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত বহু নির্বাচনী (MCQ) পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের ওপর প্রশ্ন করা হয়, যা প্রার্থীর মৌলিক জ্ঞান ও বুদ্ধিমত্তা যাচাই করে। সফল হতে হলে বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি সিলেবাস অনুযায়ী নিয়মিত অনুশীলন ও সময় ব্যবস্থাপনার ওপর বিশেষ জোর দিতে হবে। আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতিই আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এক ধাপ এগিয়ে রাখবে।

পূর্ণমান: 80
প্রশ্ন: 17
সময়: 60মি.
১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

একজন বোলার গড়ে ১৭ রান দিয়ে ৭টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৮ রান দিয়ে ৩টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দাজলা)]

ক ১২
খ ১৪.৩
গ ১৫.৫
ঘ ১৬
২ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? [রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১১ (হাসনাহেনা)]

ক ৩৬ টাকা
খ ৩৯ টাকা
গ ৪০ টাকা
ঘ ৪২ টাকা
৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

পিতা ও মাতার বয়সের গড় ২০ বৎসর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ১৬ বৎসর হলে পুত্রের বয়স কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দাজলা)]

ক ৮ বৎসর
খ ১৫ বৎসর
গ ১৬ বৎসর
ঘ (৩৩/২) বৎসর
৪ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

$১ \div \frac{৮}{৯} \left(\frac{৫}{৮} + \frac{৩}{৮}\right) = \text{কত?}$ [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দাজলা)]

ক ১
খ ৯/৮
গ ৮/৯
ঘ ১/৯
৫ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ উৎপাদকে বিশ্লেষণ

$x^2- y^2 + 2y - 1$ -এর একটি উৎপাদক – [২৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক x + y + 1
খ x - y
গ x + y - 1
ঘ x - y - 1
৬ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দাজলা)]

ক ২৯০০ টাকা
খ ৩০০০ টাকা
গ ৩২০০ টাকা
ঘ ৩৫০০ টাকা
৭ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

কোন দুর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে দুর্গে কত জন সৈন্য এসছিল? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (রাজশাহী বিভাগ)]

ক ১৮০ জন
খ ১৯০ জন
গ ২০০ জন
ঘ ১৭৫ জন
৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ এলিগেশন ও মিশ্রণ

একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে। [১৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৮ গ্রাম
খ ৬ গ্রাম
গ ৩ গ্রাম
ঘ ৪ গ্রাম
৯ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বিন্দু, রেখা ও কোণ

একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরল রেখার এক-চতুর্থাংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? [২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৬
খ ৪
গ ৮
ঘ ২
১০ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

1 + 2 + 3 + 4 + .......... + 19 = কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দাজলা)]

ক 180
খ 184
গ 188
ঘ 190
১১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

একটি কাজ ক একা ১০ দিনে এবং খ একা ১৫ দিনে শেষ করতে পারলে ক ও খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দাজলা)]

ক ৬ দিনে
খ ৮ দিনে
গ ১০ দিনে
ঘ ১২ দিনে
১২ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ‍৭৫ টাকা দরে বিত্রুয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দাজলা)]

ক ৮৫ কেজি
খ ৯০ কেজি
গ ৯৫ কেজি
ঘ ১০০ কেজি
১৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দাজলা)]

ক ৪০ বছর
খ ৪২ বছর
গ ৪৩ বছর
ঘ ৪৪ বছর
১৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

এক বাক্স আঙ্গুর ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ আঙ্গুর ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দাজলা)]

ক ৩০০ টাকা লাভ
খ ৩৫০ টাকা লাভ
গ ৪০০ টাকা লাভ
ঘ ৪৫০ টাকা লাভ
১৫ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$x^2 + y^2 = 8$ এবং $xy = 7$ হলে $(x + y)^2$ এর মান কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ভলগা)]

ক 14
খ 16
গ 22
ঘ 24
১৬ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

x - {x - (x + 1)} এর মান কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ (৪র্থ ধাপ) [সেট-4021]]

ক ক) -1
খ খ) 1
গ গ) x + 1
ঘ ঘ) x - 1
১৭ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নৌকা ও স্রোত

লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. যেয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দাজলা)]

ক ৩ ঘণ্টা
খ ৪ ঘণ্টা
গ (৯/২) ঘণ্টা
ঘ ৫ ঘণ্টা