প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (যমুনা)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৩ (যমুনা)’ পরীক্ষাটি বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখu প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। সাধারণত এই নিয়োগ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে বহু নির্বাচনী (MCQ) প্রশ্নে প্রার্থীর মেধা যাচাই করা হয়। তাই কাঙ্ক্ষিত সফলতা পেতে বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি প্রতিটি বিষয়ের মৌলিক ধারণ স্পষ্ট করে দৃঢ় প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক।

পূর্ণমান: 80
প্রশ্ন: 14
সময়: 60মি.
১ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$(x + y)^2 - (x - y)^2$ = কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (যমুনা)]

ক xy
খ 2xy
গ 3xy
ঘ 4xy
২ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (যমুনা)]

ক ১৮০০
খ ২৭০০
গ ৩৬০০
ঘ ৫৪০০
৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

চালের দাম শতকরা ২৫ টাকা বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (যমুনা)]

ক ২০%
খ ২১%
গ ৩০%
ঘ ৩১%
৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ট্রেন

রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মি. একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৮ (মেঘনা)]

ক ১১ সেকেন্ডে
খ ১২ সেকেন্ডে
গ ১৩ সেকেন্ডে
ঘ ১৪ সেকেন্ডে
৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (যমুনা)]

ক ১২ টাকা
খ ৯ টাকা
গ ১০ টকা
ঘ ১১ টাকা
৬ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

০.০১ × .০২ = কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (যমুনা)]

ক ০.০০২
খ ০.০০০২
গ ০.০০০০২
ঘ ০.০২
৭ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$a + b = c$ হলে $a^3 + b^3 + 3abc$ = কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (যমুনা)]

ক a3
খ b3
গ c3
ঘ 0
৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (যমুনা)]

ক ১১ বছর
খ ৯ বছর
গ ১০ বছর
ঘ ৮ বছর
৯ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

৮, ১১, ১৭, ২৯, ৫৩. ..... ধারাটির পরবর্তী সংখ্যা কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (ঢাকা বিভাগ)]

ক ৭৫
খ ১০১
গ ১০৫
ঘ ১৫০
১০ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বৃত্ত

দুটি পরস্পর ছেদী বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক র্আঁকা যেতে পারে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (যমুনা)]

ক ১টি
খ ২টি
গ ৩টি
ঘ ৪টি
১১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে? [রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১১ (জবা)]

ক ৬ ঘণ্টায়
খ ৫ ঘণ্টায়
গ ৪ ঘণ্টায়
ঘ ২ ঘণ্টায়
১২ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর বাদে, পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (যমুনা)]

ক ৪৫ বছর, ৯ বছর
খ ২৫ বছর, ৫ বছর
গ ৩৫ বছর, ৭ বছর
ঘ ৫০ বছর, ১০ বছর
১৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

এক ব্যক্তি ঘণ্টায় ৫ কিমি বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘন্টায় ৩ কিমি বেগে চলে ফিরে আসল। যাতায়াতে তার গতির গড় কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (যমুনা)]

ক ৪/১৫ কি.মি.
খ ২ কি.মি.
গ (১৫/৪) কি.মি.
ঘ ৪ কি.মি.
১৪ 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ সংখ্যাগত ক্ষমতা

লুপ্ত পদ নির্ণয় করুন:
১২ : ১৬ :: ? : ২০
[প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (যমুনা)]

ক ১৮
খ ১৫
গ ১০
ঘ ২২