প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৩ (করতোয়া ব্যাচ) পরীক্ষাটি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মাইলফলক। সাধারণত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান—এই চার প্রধান বিষয়ে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক (MCQ) পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বিগত বছরের এই প্রশ্নগুলোর সমাধান প্রার্থীরা যদি নিয়মিত চর্চা করেন, তবে পরীক্ষার প্রশ্নপদ্ধতি ও মানবণ্টন সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা সম্ভব। তাই চূড়ান্ত সাফল্যের জন্য সিলেবাসভিত্তিক পড়ার পাশাপাশি বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে প্রস্তুতি নেওয়া প্রতিটি চাকরিপ্রার্থীর জন্য অত্যন্ত জরুরি।

পূর্ণমান: 80
প্রশ্ন: 20
সময়: 60মি.
১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিভিন্ন শব্দের প্রতিশব্দ

নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক অবনী
খ সুধাকর
গ সবিতা
ঘ কলানিধি
২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

নিচের কোন শব্দটি রূপক কর্মধারায় সমাসের একটি উদাহরণ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক জলযান
খ মনমাঝি
গ সিংহদ্বার
ঘ একাদশ
৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি শুদ্ধ বানান? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক Bureaucrat
খ Buroucrat
গ Burocrat
ঘ Beaurocrat
৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য শুদ্ধিকরণ

কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৬ (PID)]

ক A new cabinet has been sworn in in Dhaka.
খ A new cabinet has been sworn in Dhaka.
গ A new cabinet has been sworn by in Dhaka.
ঘ A new cabinet has sworn in Dhaka
৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি শুদ্ধ বানান? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক Mispell
খ Misspell
গ Mispel
ঘ Mispe
৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

নিচের বাক্যে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
‘সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে।’
[প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক বিশেষণ
খ ক্রিয়া বিশেষণ
গ বিশেষ্য
ঘ সর্বনাম
৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

‘পটল তোলা’ এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক পটল গাছ হতে পটল তোলা
খ পরীক্ষায় ফেল করা
গ মারা যাওয়া
ঘ পটল খাওয়া
৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

আলোয় আঁধার দূর হয় - বাক্যে ‘আলোয়’ শব্দটি কোন কারকের উদাহরণ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক অপাদান
খ করণ
গ সম্প্রদান
ঘ অধিকরণ
৯ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

‘আবদুল্লাহ’ উপন্যাসের লেখকের নাম- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক কাজী ইমদাদুল হক
খ মীর মোশাররফ হোসেন
গ ইসমাইল হোসেন সিরাজী
ঘ মোজাম্মেল হক
১০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

‘যাহা কষ্টে অর্জন করা য়ায়’ তাকে এক কথায় বলে- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক দুর্জয়
খ অদম্য
গ কষ্টার্জিত
ঘ পরিশ্রমলব্ধ
১১ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

‘বসন্তকুমারী’ নাটক কার রচনা? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক সঞ্জীব কুমার চট্টোপাধ্যায়
খ মীর মোশাররফ হোসেন
গ সৈয়দ ওয়ালী উল্লাহ
ঘ শহীদুল্লাহ কায়সার
১২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

সৌম্য -এর বিপরীত শব্দ- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক শান্ত
খ উদ্ধত
গ কঠিন
ঘ উগ্র
১৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

কাননে কুসুম কলি সকলি ফুটিল - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক কর্মে সপ্তমী
খ অধিকরণে সপ্তমী
গ অপাদানে সপ্তমী
ঘ করণে শূন্য
১৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

কোন শব্দ বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? [সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, কেমিক্যাল) - বিসিআইসি ২০২২]

ক বীণাপাণি
খ সিংহাসন
গ চৌরাস্তা
ঘ পকেটমার
১৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি শুদ্ধ বানান? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক Humourous
খ Humourious
গ Humorous
ঘ Humorious
১৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য শুদ্ধিকরণ

কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক Why you have done this?
খ Why did you have done this?
গ Why have you done this?
ঘ Why you had done this?
১৭ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

‘সঞ্চিতা’ কোন কবির কাব্যসংকলন? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ সত্যেন্দ্রনাথ দত্ত
গ জসীমউদ্দীন
ঘ নজরুল ইসলাম
১৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

‘চাক্ষুষ’ - এর বিপরীত শব্দ - [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক অদৃশ্য
খ নিরিবিলি
গ নিভন্ত
ঘ অগোচর
১৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি শুদ্ধ বানান? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক সরিসৃপ
খ সরীসৃপ
গ শরীসৃপ
ঘ শরিসৃপ
২০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি শুদ্ধ বানান? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (করতোয়া)]

ক নির্ণিমেষ
খ ণির্নিমেষ
গ নির্নিমেষ
ঘ নির্নিমেশ