প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ (আলফা)’ পরীক্ষাটি বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কাঙ্ক্ষিত নিয়োগ প্রক্রিয়া। সাধারণত এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান—এই চারটি প্রধান বিষয়ের ওপর প্রশ্ন করা হয়, যা একজন প্রার্থীর মৌলিক জ্ঞান ও বুদ্ধিমত্তার যথাযথ মূল্যায়ন করে। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি সিলেবাস অনুযায়ী সুনির্দিষ্ট প্রস্তুতি এবং নিয়মিত মক টেস্ট চর্চা করা অত্যন্ত জরুরি। আত্মবিশ্বাস ও সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে আপনিও অর্জন করতে পারেন আপনার কাঙ্ক্ষিত সরকারি চাকরি।

পূর্ণমান: 80
প্রশ্ন: 20
সময়: 60মি.
১ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

১, ৩, ৬, ১০, ১৫, ২১ _ _ _ _ _ _ ধারাটির দশম পদ কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক ৫৫
খ ৩৬
গ ৪৫
ঘ ৭২
২ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

৭/১৭ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক ৭
খ ৮
গ ৬
ঘ ১৩
৩ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

a + b = 5 এর a - b = 3 হলে, ab এর মান কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫]

ক 4
খ 5
গ 2
ঘ 3
৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

দুটি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত ১ঃ২। সংখ্যা দুটি নির্ণয় করুন। [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক ১ এবং ২
খ ২ এবং ৪
গ ৪ এবং ৮
ঘ ৮ এবং ১৬
৫ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সেট ও ভেনচিত্র

একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক ৩ জন
খ ৫ জন
গ ৭ জন
ঘ ১০ জন
৬ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লসাগু ও গসাগু

দুটি সংখ্যার গ. সা. গু ও ল. সা. গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক ৪৮
খ ৫২
গ ৬০
ঘ ৭২
৭ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বৃত্ত

কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক ৩
খ ৫
গ ২৫/৯
ঘ ২২/৭
৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর বালকের বয়স কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক ১৩ বছর
খ ১৬ বছর
গ ১৫ বছর
ঘ ১৪ বছর
৯ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$m$ এর মান কত হলে $4x^2 - mx + 9$ একটি পূর্ণ বর্গ হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক 16
খ 12
গ 10
ঘ 9
১০ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হল এবং প্রস্থ ২০% কমানো হল। ক্ষেত্রফল- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক ৪% কমবে
খ ৪% বাড়বে
গ ২% কমবে
ঘ অপরিবর্তিত থাকবে
১১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে ৩টি ভেড়ার মূল্য কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক ২০০০ টাকা
খ ১৮০০ টাকা
গ ১৬০০ টাকা
ঘ ১৫০০ টাকা
১২ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকলে- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক একটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
খ দুটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
গ কোনো ত্রিভুজ আঁকা যায় না
ঘ অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়
১৩ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$(x - 5)(a + x) = x^2 - 25$ হলে $a$-এর মান কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক 25
খ -25
গ 5
ঘ -5
১৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? [২০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৫৬ এবং ১৪ বছর
খ ৩২ এবং ৭ বছর
গ ৩৬ এবং ৯ বছর
ঘ ৪০ এবং ১০ বছর
১৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ এলিগেশন ও মিশ্রণ

৬০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে পানির পরিমাণ কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক ১৫ লিটার
খ ১৮ লিটার
গ ১২ লিটার
ঘ ১০ লিটার
১৬ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করা হল। দ্রব্যটির বিক্রয়মূল্য কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক ৩২০ টাকা
খ ৩৫০ টাকা
গ ২৮০ টাকা
ঘ ২৪০ টাকা
১৭ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সেট ও ভেনচিত্র

কোনো পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো? [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৫%
খ ১০%
গ ১২%
ঘ ১১%
১৮ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ পরিমিতি

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক ৯০ মিটার
খ ৭০ মিটার
গ ৭৫ মিটার
ঘ ৮০ মিটার
১৯ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে? [রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১১ (জবা)]

ক ৬ ঘণ্টায়
খ ৫ ঘণ্টায়
গ ৪ ঘণ্টায়
ঘ ২ ঘণ্টায়
২০ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

পাঁচ ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই ভাগে ভাগ করা হল যেন এক অংশ অন্য অংশের ২/৩ হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক ৮
খ ১২
গ ২৪
ঘ ৩৬