প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৫ (সেট-১) পরীক্ষাটি দেশের শিক্ষকতা প্রত্যাশী চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কাঙ্ক্ষিত নিয়োগ ধাপ। এই পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান—এই চারটি মূল বিষয়ের ওপর এমসিকিউ (MCQ) পদ্ধতিতে প্রশ্ন করা হয়ে থাকে। সফল হতে হলে বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি প্রতিটি বিষয়ের মৌলিক ধারণ স্পষ্ট করার ওপর জোর দিতে হবে এবং নিয়মিত মডেল টেস্ট চর্চা করতে হবে। আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতিই পারে আপনাকে এই প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় কাঙ্ক্ষিত সফলতা এনে দিতে।

পূর্ণমান: 80
প্রশ্ন: 20
সময়: 60মি.
১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ (৪র্থ ধাপ) [সেট-5124]]

ক ক) ৪/২৭
খ খ) ৭/৩৬
গ গ) ১১/৪৫
ঘ ঘ) ২/৯
২ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

১, ৩, ৬, ১০, ১৫, ২১ …….ধারাটির একাদশতম পদ কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ৬৬
খ ৫৬
গ ৪৬
ঘ ৭৬
৩ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বিন্দু, রেখা ও কোণ

৬৫° পূরক কোণের পরিমাণ কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ১৩৫°
খ ১২৫°
গ ২৫°
ঘ ৩৫°
৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

ক, খ ও গ একত্রে ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক, খ ও গ এর মূলধনের অনুপাত ৩ঃ৪ঃ৮ হয় তবে 'ক' কত লভ্যাংশ পাবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ২৪০
খ ২৩০
গ ২৫০
ঘ ২২০
৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লসাগু ও গসাগু

এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮, ১০ বা ১৫ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ১৪০
খ ৯৬
গ ৮০
ঘ ১২০
৬ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সুদকষা/মুনাফা

৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকায় ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ৬%
খ ৫%
গ ১০%
ঘ ১২%
৭ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

a + b = 11, a - b = 7 হলে, ab = কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক 15
খ 16
গ 18
ঘ 12
৮ 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ ভাষাগত যৌক্তিক বিচার

Degree : Temperature - [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক Time : Length
খ Ounce : Weight
গ Fathom : Volume
ঘ Mass : Energy
৯ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রি বড় হয় তবে ১ম কোণটির পরিমাপ কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ৯০°
খ ৫০°
গ ৪৫°
ঘ ৩০°
১০ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

খোকন ও মন্টুর আয়ের অনুপাত ৯ঃ ৪। খোকনের আয় ৯০ টাকা হলে মন্টুর আয় কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ৪৮
খ ৬৫
গ ৪০
ঘ ৬০
১১ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বৃত্ত

একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলে - [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (১৫ জেলা)]

ক চাপ
খ জ্যা
গ ব্যাস
ঘ ব্যাসার্ধ
১২ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ফাংশন

$F(x) = (x - 1)^2$ হলে, F(5) = কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ৩৬
খ ১৬
গ ৩৫
ঘ ২৮
১৩ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার। এর পরিসীমা কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ২০০
খ ১৭২
গ ১৮০
ঘ ১৬০
১৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

স্ত্রী স্বামীর চেয়ে ৫ বছরের ছোট। স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৪ বছর পরে ছেলের বয়স হবে ১১। বর্তমানে স্বামীর বয়স কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ৪৫
খ ৩৩
গ ৫২
ঘ ৪৮
১৫ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

পরপর ২টি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হবে ৫৩। [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ২৭ এবং ২৮
খ ২৬ এবং ২৭
গ ২৮ এবং ২৯
ঘ ২৫ এবং ২৬
১৬ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ অসমতা

$(x-2) (x-3) < 0$ এর সমাধান সেট কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক x > 2
খ 2 < x < 3
গ x < 3
ঘ কোনোটিই নয়
১৭ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

ত্রিভুজের যে কোন দু'টি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি - [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক সমকোণী ত্রিভুজ
খ বিষমবাহু ত্রিভুজ
গ সমদ্বিবাহু ত্রিভুজ
ঘ সমবাহু ত্রিভুজ
১৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ পরিমাপ

যদি কাঁচ পানি অপেক্ষা ৩.৫ গুণ বেশি ভারী হয়, তবে ৫০ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ১০০ গ্রাম
খ ১৭৫ গ্রাম
গ ৫০০ গ্রাম
ঘ ১০০০ গ্রাম
১৯ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

১৫ জনের কোন কাজের এক তৃতীয়াংশ করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ৪৫
খ ২০
গ ১৫
ঘ ৩০
২০ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১৫% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৬৯০০ হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ৫৭০০
খ ৫৫০০
গ ৬৩০০
ঘ ৬০০০