প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ (স্থগিত ২০১৪) (১২ জেলা)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ (স্থগিত ২০১৪ - ১২ জেলা)’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার উজ্জ্বল ক্যারিয়ার গড়ার লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। বহুনির্বাচনী (MCQ) পদ্ধতির এই পরীক্ষায় প্রার্থীর মূল বিষয়ভিত্তিক দক্ষতা যাচাইয়ে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিষয়াবলি থেকে প্রশ্ন করা হয়। বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন এবং নির্ধারিত সিলেবাস অনুযায়ী কৌশলগত প্রস্তুতি নিলে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব।

পূর্ণমান: 80
প্রশ্ন: 21
সময়: 60মি.
৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি? ১২,৯,১৫,৫,২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১ [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ (১ম ধাপ) [সেট-8586]]

ক ক) ১৪
খ খ) ১২
গ গ) ১৫
ঘ ঘ) ১৩
৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-8161]]

ক ৯০
খ ৯৫
গ ৯৮
ঘ ৯৬
৫ 🎯 MCQ গণিত

Choose the correct indirect speech: She asked me, 'Are you happy in your new job?' [২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক She asked me if I was happy in my new job
খ She asked me if I have been happy in my new job
গ She asked me whether I am happy in my new job
ঘ She asked me if I had been happy in my new job
৬ 🎯 MCQ গণিত পাটিগণিত

একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্য এর দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-8161]]

ক ৪৯ টাকা
খ ৪৬ টাকা
গ ৫০ টাকা
ঘ কোনটিই নয়
৭ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ উৎপাদকে বিশ্লেষণ

$4x^4 + 1$ কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-8161]]

ক $(2x^2 + 2x + 1)(2x^2 - 2x - 1)$
খ $(2x^2 + 2x - 1)(2x^2 - 2x + 1)$
গ $(2x^2 + 2x + 1)(2x^2 - 2x + 1)$
ঘ $(2x^2 + 2x - 1)(2x^2 - 2x - 1)$
৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-8161]]

ক ১৫ দিন
খ ২০ দিন
গ ২৮ দিন
ঘ ২৫ দিন
৯ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

ΔABC এর ∠A = 45° ও ∠B = 30° হলে, ∠C এর মান কত ডিগ্রী? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-8161]]

ক 110°
খ 90°
গ 100°
ঘ 105°
১০ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লসাগু ও গসাগু

কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক ১২
খ ১৪
গ ১৬
ঘ ১০
১১ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$x = \sqrt{3} - \frac{1}{x}$ হলে $x^3 + \frac{1}{x^3}$ এর মান কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ (স্থগিত ২০১৪) (১২ জেলা)]

ক 1.0
খ 3.0
গ √3
ঘ 0.0
১২ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সুদকষা/মুনাফা

২% হার সুদের ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ (স্থগিত ২০১৪) (১২ জেলা)]

ক ১ টাকা
খ ২ টাকা
গ ৩ টাকা
ঘ ৪ টাকা
১৩ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক ৬ সেমি
খ ৫ সেমি
গ ৮ সেমি
ঘ ৭ সেমি
১৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

০.৩ × ০.০৩ × ০.০০৩ = কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-8161]]

ক ০.০২৭
খ ০.০০০২৭
গ ০.০০০০২৭
ঘ ০.০০২৭
১৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

ক, খ, ও গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে, ক- এর বেতন কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-8161]]

ক ৭৭৭ টাকা
খ ৮৮৮ টাকা
গ ৫৫৫ টাকা
ঘ ৩৩৩ টাকা
১৬ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-8161]]

ক ৭৫
খ ৭০
গ ৮৫
ঘ ৬৪
১৭ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বিন্দু, রেখা ও কোণ

দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কী বলা হয়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ (স্থগিত ২০১৪) (১২ জেলা)]

ক সম্পূরক কোণ
খ বিপ্রতীপ কোণ
গ সন্নিহিত কোণ
ঘ পূরক কোণ
১৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৬
খ ৭
গ ৮
ঘ ১০
১৯ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

$\frac{5x}{6} + 3$ এবং $\frac{x}{3} + 10$ পরস্পর সমান হলে $x$ এর মান কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ [সেট-8161]]

ক 7.0
খ 21/2
গ 14.0
ঘ 6.0
২০ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

কোন ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উত্‍পন্ন বহি:স্থ তিনটি কোণের পরিমাণ কত ডিগ্রী? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ (স্থগিত ২০১৪) (১২ জেলা)]

ক 150°
খ 360°
গ 180°
ঘ 270°