প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ (৩য় ধাপ)’ পরীক্ষাটি বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কাঙ্ক্ষিত নিয়োগ প্রক্রিয়া। ৮০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতির এই পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান—এই চারটি মূল বিষয়ের ওপর প্রশ্ন করা হয়, যেখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। চূড়ান্ত সাফল্যের জন্য বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি সিলেবাস অনুযায়ী পাঠ্যবই এবং নির্ধারিত সহায়ক গ্রন্থগুলো গভীরভাবে অধ্যয়ন করা জরুরি। আপনাদের সকলের প্রস্তুতি আরও শাণিত ও সফল হোক, এই শুভকামনা রইল।

পূর্ণমান: 80
প্রশ্ন: 15
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

নিচের কোনটি তৎসম শব্দ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) মাটি
খ খ) নারিকেল
গ গ) গেরাম
ঘ ঘ) চামার
2 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

'ভাজা মাছ' কোন বিশেষণ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) রূপবাচক
খ খ) অংশবাচক
গ গ) অবস্থাবাচক
ঘ ঘ) গুণবাচক
3 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

এ বিশ্বকে এ-শিশুর বাসযােগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার- পঙতিটির রচয়িতা কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) কাজী নজরুল ইসলাম
খ খ) শামসুর রহমান
গ গ) জীবননান্দ দাশ
ঘ ঘ) সুকান্ত ভট্টাচার্য
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'তামার বিষ' কথাটির অর্থ- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) অহংকার
খ খ) বিষের কষ্ট
গ গ) অর্থের কুপ্রভাব
ঘ ঘ) বিষাক্ত তামা
5 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের: 'কখন আসবে কবি?' 'কখন আসবে কবি?'পঙতিটির রচয়িতা কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
খ খ) নির্মলেন্দু গুণ
গ গ) শামসুর রাহমান
ঘ ঘ) ফরহাদ মজহার
6 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

‘খণ্ড প্রলয়' প্রবাদটির প্রায়োগিক অর্থ- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) কথা কাটাকাটি
খ খ) ভয়ংকর ঘটনা
গ গ) মহা ঝড়-ঝাপটা
ঘ ঘ) তুমুল কাণ্ড
7 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন শব্দটি বানান সঠিক? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) দোষণীয়
খ খ) দূষণীয়
গ গ) দুষনীয়
ঘ ঘ) দোষনীয়
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'- চরণটির রচয়িতা- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) মুকুন্দ দাস
খ খ) বৃন্দাবন দাস
গ গ) চণ্ডীদাস
ঘ ঘ) গোবিন্দ দাস
9 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'পণ্ডিতমূর্খ' পদটির ব্যাসবাক্য নিচের কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) পাণ্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
খ খ) জ্ঞান থাকতেও যিনি মূর্খ
গ গ) পাণ্ডিত্যে যিনি মূর্খ
ঘ ঘ) পণ্ডিত হয়েও যিনি মূর্খ
10 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'পাছে লোকে কিছু বলে'- কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) পরোপকারিতা
খ খ) সাহসিকতা
গ গ) ভয়হীনতা
ঘ ঘ) সংকোচ
11 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

'শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে' বাক্যে 'বিদ্যালয়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) কর্তায় শূন্য
খ খ) কর্মে শূন্য
গ গ) অপাদানে শূন্য
ঘ ঘ) অধিকরণে শূন্য
12 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

বাংলা বর্ণমালার অর্ধমাত্রা বর্ণ কয়টি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) ৮
খ খ) ৯
গ গ) ৬
ঘ ঘ) ৭
13 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

'শীতার্ত' শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) শীতা + অর্ত
খ খ) শীত + ত
গ গ) শীত + ঋত
ঘ ঘ) শীত + আর্ত
14 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'দ্বীপ' এর ব্যাসবাক্য - [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) চার দিকে জল যার
খ খ) দুদিকে আবদ্ধ জল যার
গ গ) দুদিকে অপ যার
ঘ ঘ) দ্বীপের মত
15 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ব্যাকরণ

ব্যাকরণের কাজ কী? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (৩য় ধাপ)]

ক ক) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
খ খ) ভালো বক্তা তৈরি করা
গ গ) নতুন ভাষা তৈরি করা
ঘ ঘ) দ্রুত পড়া ও লেখা শেখানো