প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৪ (২য় ধাপ)’ পরীক্ষাটি লক্ষাধিক চাকরিপ্রার্থীর জন্য একটি সোনালী ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। এই নিয়োগ প্রক্রিয়াটি মূলত বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে সম্পন্ন হয়, যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান—এই চার্টার মূল বিষয়ের ওপর নির্ধারিত নম্বর থাকে। চূড়ান্ত সাফল্যের জন্য বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি পাঠ্যপুস্তকভিত্তিক প্রস্তুতি এবং নিয়মিত মক টেস্ট চর্চা করা অত্যন্ত জরুরি। আপনাদের প্রতিটি প্রস্তুতি ও স্বপ্ন পূরণের যাত্রায় রইল আন্তরিক শুভকামনা।

পূর্ণমান: 75
প্রশ্ন: 22
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উপসর্গ

'নিমরাজি' শব্দে 'নিম' কোন উপসর্গ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক তৎসম উপসর্গ
খ বিদেশি উপসর্গ
গ তদ্ভব উপসর্গ
ঘ বাংলা উপসর্গ
2 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

'হর্ষণ' শব্দের অর্থ কি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক দেখা
খ হাসা
গ চাষ করা
ঘ আনন্দ
3 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক সাবিত্রী
খ সুরবালা
গ গফুর
ঘ ষোড়শী
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি সঠিক? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক মহাশ্মশান (নাটক)
খ সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
গ কাঁদো নদী কাঁদো (কাব্য)
ঘ বহিপীর (নাটক)
5 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কোন কবির মাতাও একজন কবি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক শামসুর রাহমান
খ জীবনানন্দ দাশ
গ আহসান হাবীব
ঘ বিষ্ণু দে
6 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উপসর্গ

উপসর্গের কাজ কি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক শব্দের লক্ষণ দেখানো
খ কোনটিই নয়
গ নতুন শব্দ গঠন করা
ঘ শব্দের বিরতি প্রদর্শন
7 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ অনুসর্গ বা কর্মপ্রবচনীয়

'কি হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া' হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক প্রসঙ্গ
খ ব্যাপার
গ নিমিত্ত
ঘ প্রার্থনা
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'একেই কি বলে সভ্যতা'- এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক প্রহসন
খ মহাকাব্য
গ উপন্যাস
ঘ কাব্য
9 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ছন্দ

"বন্ধন" শব্দের সঠিক অক্ষর বিন্যাস নিচের কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক ব+ন+ধ+ন
খ বন্‌+ধন্‌
গ ব+ন্ধ+ন
ঘ বান+ধন
10 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পারিভাষিক শব্দ

Personnel এর বাংলা অর্থ কি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক ব্যক্তিগত
খ কর্মীগণ
গ ব্যক্তি সম্পর্কীয়
ঘ ব্যক্তিগত বিষয়
11 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিরাম বা যতি চিহ্ন

দুটি বাক্যের মধ্যে অর্থের সমন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক কোলন
খ হাইফেন
গ কমা
ঘ সেমিকোলন
12 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

দেশি শব্দ নয় কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক ঝিঙ্গা
খ ঢিল
গ মুড়কী
ঘ মাছি
13 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ দ্বিরুক্ত শব্দ / দ্বিত্ব শব্দ

'আমার জ্বর জ্বর লাগছে' এটি কোন ধরনের বাক্য? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক মিশ্র
খ যৌগিক
গ দ্বিরুক্ত
ঘ সরল
14 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

"খাতক" শব্দের বিপরীত শব্দ কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক মহাজন
খ চাতক
গ খনা
ঘ ঘাতক
15 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ ফোর্ট উইলিয়াম
গ রজনীকান্ত
ঘ চার্লস উইলকিন্স
16 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সারাংশ ও সারমর্ম

সারাংশ কোন পুরুষে লিখতে হয়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক মধ্যম
খ প্রথম
গ সবগুলো
ঘ উত্তম
17 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সমাপ্তি
খ দেনা-পাওনা
গ পোস্ট-মাস্টার
ঘ মধ্যবর্তিনী
18 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

এক কথায় প্রকাশ করুন– 'মুক্তি পেতে ইচ্ছুক' [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার [ATEO] ২০২৫]

ক মুমুক্ষু
খ মূমূক্ষু
গ মুমুক্ষূ
ঘ মুমুক্ষা
19 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'উদাত্ত পৃথিবী' কাব্য গ্রন্থের রচয়িতা কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক সুভাষ মুখোপাধ্যায়
খ সুফিয়া কামাল
গ কবি আল মাহমুদ
ঘ সিকান্‌দার আবু জাফর
20 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

"আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে" এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (২য় ধাপ)]

ক দায়িত্ববোধ
খ রাজা হওয়ার ইচ্ছা
গ স্বৈরতন্ত্র
ঘ রসবোধ