প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬’ বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি অন্যতম কাঙ্ক্ষিত ও মর্যাদাপূর্ণ সুযোগ। ১০০ নম্বরের এই এমসিকিউ (MCQ) পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি প্রধান বিষয়ে প্রশ্ন করা হয়, যেখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ে গভীর ধারণা অর্জনের পাশাপাশি বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ ও নিয়মিত মডেল টেস্ট চর্চা করা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার মূল চাবিকাঠি। আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতির মাধ্যমে আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে এই নিয়োগ পরীক্ষায় অংশ নিন এবং আজই প্রস্তুতি শুরু করুন।

পূর্ণমান: 90
প্রশ্ন: 7
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সরকার ব্যবস্থা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
খ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
গ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
ঘ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
2 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক কুদরত-ই-খুদা কমিশন
খ মফিজ উদ্দিন কমিশন
গ শাসসুল হক কমিশন
ঘ মাজেদ খান কমিশন
3 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? [২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক তানভীর কবীর
খ হামিদুর রহমান
গ হামিদুজ্জামান
ঘ অস্কার বাদল
4 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় কোন সালে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক ১৯৯০
খ ১৯৯১
গ ১৯৯২
ঘ ১৯৯৩
5 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (সংবিধানের ৫ম ভাগ থেকে সংবিধানের শেষ পর্যন্ত)

কোন পদটি সাংবিধানিক পদ নয়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক প্রধান নির্বাচন কমিশনার
খ চেয়ারম্যান, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন
গ চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন
ঘ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
6 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ২০০০
খ ২০০১
গ ১৯৯৯
ঘ ১৯৯৮
7 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (গণপরিষদ থেকে সংবিধানের ৪র্থ ভাগ)

বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে "সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা" উল্লেখ করা হয়েছে- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক ১৮ অনুচ্ছেদ
খ ১৯ অনুচ্ছেদ
গ ১৫ অনুচ্ছেদ
ঘ ১৭ অনুচ্ছেদ