প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ডালিয়া)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত 'প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ডালিয়া)' প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রমে নেতৃত্ব দিতে আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। বহু নির্বাচনী (MCQ) পদ্ধতিতে গৃহীত এই পরীক্ষায় মূলত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের মৌলিক দক্ষতার ওপর পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে। বিগত বছরের এই প্রশ্নপত্রটি অনুশীলন করলে প্রশ্নের ধরণ, মানবন্টন ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে, যা আপনার আসন্ন যেকোনো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিকে আরও সুদৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলবে।

পূর্ণমান: 80
প্রশ্ন: 15
সময়: 60মি.
১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

ক একটি কাজ ৫ দিনে এবং খ তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (ইছামতি)]

ক ১/১৫
খ ১/১০
গ ২/১৫
ঘ ৩/১০
২ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ঘন জ্যামিতি

দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের ক্ষেত্রফল অনুপাত কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দানিয়ুব)]

ক ৪ : ৯
খ ২ : ৩
গ ৪ : ৫
ঘ ৫ : ৬
৩ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? [প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ডালিয়া)]

ক চার সমকোণ
খ ছয় সমকোণ
গ সাত সমকোণ
ঘ আট সমকোণ
৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

একজন পুরুষ যে কাজ ১ দিনে করতে পারে ঐ কাজ ১ জন স্ত্রীলোকের করতে ৩ দিন লাগে। একটি কাজ ১৫ জন পুরুষ ১ দিনে করতে পারে। ঐ কাজ একদিনে করতে কতজন স্ত্রীলোকের প্রয়োজন- [প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ডালিয়া)]

ক ৪৫
খ ৯০
গ ১৩৫
ঘ ৩০
৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ ও কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? [প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ডালিয়া)]

ক ৫
খ ৮
গ ৬
ঘ ১০
৬ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$x - \frac{1}{x} = 2$ হলে, $x^4 + \frac{1}{x^4} = \text{কত?}$ [প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ডালিয়া)]

ক 34
খ 32
গ 31
ঘ 30
৭ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় ভগ্নাংশ, লসাগু ও গসাগু

কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়? [১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৩৩/৫০
খ ৮/১১
গ ৩/৫
ঘ ১৩/২৭
৮ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$a + b = 5$ এবং $a - b = 3$ হলে $ab$ এর মান কত? [১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 2
খ 3
গ 4
ঘ 5
৯ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

৯, ১১, ১৫, ২৩, ৩৯ .... ধারাটির পরবর্তী সংখ্যা কত? [প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ডালিয়া)]

ক ৫২
খ ৬৫
গ ৭১
ঘ ৯২
১০ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট লোকসংখ্যা কত? [প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ডালিয়া)]

ক ৪০০০
খ ৭০০০
গ ১০০০০
ঘ ১৪০০০
১১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ এলিগেশন ও মিশ্রণ

একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে। [১৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৮ গ্রাম
খ ৬ গ্রাম
গ ৩ গ্রাম
ঘ ৪ গ্রাম
১২ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বিন্দু, রেখা ও কোণ

একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (মিসিসিপি)]

ক দ্বিগুণ
খ তিনগুণ
গ চারগুণ
ঘ পাঁচগুণ
১৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ৩৬ টাকায় বিক্রয় করা হলো। শতকরা কত লাভ হলো? [প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ডালিয়া)]

ক ১০%
খ ১৫%
গ ১৮%
ঘ ২০%
১৪ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সমীকরণ

৬ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ; বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? [রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১১ (জবা)]

ক ২৪ বছর, ৮ বছর
খ ৩৬ বছর, ১২ বছর
গ ৯ বছর, ৩ বছর
ঘ ৪৮ বছর, ১৬ বছর
১৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

৫৬০ টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে? [প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ডালিয়া)]

ক ৮০০ টাকা
খ ৭৫০ টাকা
গ ৭০০ টাকা
ঘ ৬০০ টাকা