৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হলো বাংলাদেশের ক্যাডার সার্ভিসে কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়ার প্রথম ও অত্যন্ত মর্যাদাপূর্ণ ধাপ। ২০০ নম্বরের এই বহুনির্বাচনী (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ হতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও মানসিক দক্ষতাসহ নির্ধারিত দশটি বিষয়ের বিস্তৃত পাঠ্যসূচির ওপর সুনির্দিষ্ট দখল থাকা প্রয়োজন। কাঙ্ক্ষিত সফলতা অর্জনে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ, সঠিক সময় ব্যবস্থাপনা এবং নিয়মিত বিষয়ভিত্তিক অনুশীলনের মাধ্যমে একটি পরিকল্পিত প্রস্তুতি গড়ে তুলুন।

পূর্ণমান: 200
প্রশ্ন: 26
সময়: 120মি.
১ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী পরিবেশ ইস্যু ও কূটনীতি

কোন্ জলবায়ু চুক্তির অধীনে 'সবুজ জলবায়ু তহবিল' বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক্যানকুন চুক্তি
খ প্যারিস চুক্তি
গ কিয়োটো প্রোটোকল
ঘ কোপেনহেগেন চুক্তি
২ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড
খ ইউক্রেন এবং জর্জিয়া
গ সুইডেন এবং ফিনল্যান্ড
ঘ মলদোভা এবং বেলারুশ
৩ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: ভূ-রাজনীতি

কোন্ প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম 'ইন্দো-প্যাসিফিক' (Indo-Pacific) শব্দটি জনপ্রিয় করেন? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ডোনাল্ড ট্রাম্প
খ শিনজো অ্যাবে
গ বারাক ওবামা
ঘ জর্জ ডব্লিউ বুশ
৪ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: ভূ-রাজনীতি

কোন্ ভূ-রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসাবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হার্টল্যান্ড তত্ত্ব
খ ডমিনো তত্ত্ব
গ রিমল্যান্ড তত্ত্ব
ঘ কন্টেইনমেন্ট তত্ত্ব
৫ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: আঞ্চলিক সংস্থাসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস্ (Bretton Woods) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নেদারল্যান্ডস
খ নিউ ইয়র্ক
গ নিউ হ্যাম্পশায়ার
ঘ নিউ জার্সি
৬ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: আঞ্চলিক সংস্থাসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

বিশ্ব অর্থনীতিতে 'পেপার গোল্ড' (Paper Gold) বলতে কী বোঝায়? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিশ্বব্যাংকের সুবিধালাভ
খ বিশেষ উত্তোলন অধিকার (SDR)
গ স্বর্ণের মানসম্পন্ন ভিত্তিতে মুদ্রা
ঘ ঘাটতি অর্থায়ন
৭ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: রাজনৈতিক প্রতিষ্ঠানাদি, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

অপারেশন '_______' লোহিত সাগরে হুথি (Houthi) হামলার জবাবে মার্কিন নেতৃত্বাধীন সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ। [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ডেজার্ট স্টর্ম
খ এন্ডিউরিং ফ্রিডম
গ ব্লু হেলমেট
ঘ প্রসপারিটি গার্ডিয়ান
৮ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী পরিবেশ ইস্যু ও কূটনীতি

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস (COP) কোন্ শহরে অনুষ্ঠিত হয়েছিল? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কোপেনহেগেন
খ প্যারিস
গ ওয়ারশ
ঘ বন
৯ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: আঞ্চলিক সংস্থাসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

'______' ব্রিকস (BRICS) কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক NDB
খ ADB
গ AIIB
ঘ IMF
১০ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: জাতিসংঘ

কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ইউনিসেফ
খ ইউনেস্কো
গ ডব্লিউটিও
ঘ আইএলও
১১ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্ত:রাষ্ট্রীয় ক্ষমতাসম্পর্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 'অ্যাকাস' (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য কী? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অর্থনৈতিক সহযোগিতা
খ সামরিক সহযোগিতা
গ পরিবেশ সুরক্ষা
ঘ মহাকাশ গবেষণা সহযোগিতা
১২ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব)

মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৮৪৬
খ ১৮৬৭
গ ১৮৯৮
ঘ ১৯০৫
১৩ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: আঞ্চলিক সংস্থাসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

কোনটি ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ন্যাটোর সম্প্রসারণে সহায়তা প্রদান
খ বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা
গ ইউরোপের জন্য একক মুদ্রা প্রতিষ্ঠা করা
ঘ জি-৭ এর সদস্য সংখা বৃদ্ধি
১৪ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: আঞ্চলিক সংস্থাসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

'বিশ্ব বাণিজ্য সংস্থা' (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল ______ চুক্তির মাধ্যমে। [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ব্রেটন উডস
খ লিসবন
গ জেনেভা
ঘ মারাকেশ
১৫ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: আঞ্চলিক সংস্থাসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) কোন সংস্থার অংশ? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিশ্বব্যাংক গ্রুপ
খ আন্তর্জাতিক মুদ্রা তহবিল
গ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
ঘ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)
১৬ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: রাজনৈতিক প্রতিষ্ঠানাদি, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

২০২৩ সালের এপ্রিল থেকে কোন্ বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আল শাবাব
খ জান জাউইদ
গ ফ্রি সুদান মুভমেন্ট
ঘ র‍্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)
১৭ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: আঞ্চলিক সংস্থাসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর _____ অবস্থিত। [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নাইরোবি
খ আবিদজান
গ আদ্দিস আবাবা
ঘ লাগোস
১৮ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: জাতিসংঘ

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD), SDG এর কোন্ দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৭ ও ৯
খ ১১ ও ১৩
গ ৩ ও ৬
ঘ ১ ও ২
১৯ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: রাজনৈতিক প্রতিষ্ঠানাদি, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন্ দেশ 'স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স' চালু করেছে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রাশিয়া
খ চীন
গ মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ থাইল্যান্ড
২০ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী পরিবেশ ইস্যু ও কূটনীতি

জলবায়ু কূটনীতিতে 'Common but Differentiated Responsibilities (CBDR)' নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রিও-ঘোষণা
খ কিয়োটো প্রোটোকল
গ প্যারিস চুক্তি
ঘ স্টকহোম ঘোষণা